১৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:২১

রাজধানীর লাইফ প্রিপারেটরি স্কুলে অধ্যক্ষসহ ৩ বড় পদে নিয়োগ

লাইফ প্রিপারেটরি স্কুল  © সংগৃহীত

রাজধানীর উত্তরা এলাকায় অবস্থিত লাইফ প্রিপারেটরি স্কুলে (এলপিএস) অধ্যক্ষ, এডমিন অফিসার ও একাউন্ট অফিসার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানটির নিয়োগ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

১. অধ্যক্ষ

পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি। বিএড/এমএড ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: শিক্ষকতা ও প্রশাসনিক কাজে ন্যূনতম ১০ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অধ্যাপক/সহকারী অধ্যাপক হিসেবে কাজের অভিজ্ঞতাও থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৫৫ বছর।

২. এডমিন অফিসার

পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি। পাবলিক এডমিনিস্ট্রেশন/এমবিএ থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: প্রশাসনিক কাজে ন্যূনতম ৩ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

দক্ষতা: অফিস ম্যানেজমেন্ট ও নথিপত্র রক্ষণাবেক্ষণে দক্ষ হতে হবে। শিক্ষক-কর্মচারী ও অভিভাবকদের সঙ্গে যোগাযোগে দক্ষতা থাকতে হবে। সরকারি ফরম্যাটে চিঠিপত্র, নোটিশ ও প্রতিবেদন তৈরিতে পারদর্শী হতে হবে। কম্পিউটার, ই-মেইল ও গুগল ওয়ার্কস্পেস ব্যবহারে দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

৩. একাউন্ট অফিসার

পদসংখ্যা: ১ জন

শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান/ফিন্যান্সে স্নাতক ডিগ্রি। সিএ/সিএমএ/এমবিএ ফিন্যান্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

অভিজ্ঞতা: একাউন্টস ও অডিটে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

দক্ষতা: বেতন-ভাতা, বিল, বাজেট প্রস্তুত ও হিসাবরক্ষণে পারদর্শী হতে হবে। সরকারি হিসাববিধি ও অডিট নিয়ম সম্পর্কে জ্ঞান থাকতে হবে। ট্যালি, কুইকবুকস বা যেকোনো একাউন্টিং সফটওয়্যার ব্যবহারে দক্ষ হতে হবে। এক্সেলে ফর্মুলা ও পিভট টেবিল তৈরিতে দক্ষতা থাকতে হবে।

বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।

বেতন: তিনটি পদেই বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীদের পূর্ণ জীবনবৃত্তান্ত, দুই কপি ছবি, সব সনদের ফটোকপি এবং অভিজ্ঞতার সনদসহ আবেদনপত্র ৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ই-মেইল, ডাকযোগে অথবা সরাসরি জমা দিতে হবে। শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদের পরীক্ষা ও সাক্ষাৎকারের জন্য ডাকা হবে।

আবেদন ও যোগাযোগ: লাইফ প্রিপারেটরি স্কুল (এলপিএস) বাড়ি-৩৩, রোড-১৩, সেক্টর-৬, উত্তরা, ঢাকা-১২৩০।

ফোন: ০১৩১৩৬৪৬৯১৭, ০১৮৯৬৬৭৩১৪০

ই-মেইল: preparatorylife@gmail.com

EIIN: ১৩৯৬৪৯

স্কুল কোড: ১৪৭৬

বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি ও অন্যান্য তথ্য লাইফ প্রিপারেটরি স্কুলের ওয়েবসাইটে পাওয়া যাবে। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।