শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে, আবেদন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ৩ পদে শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে শুরু হয়ে চলবে ৩০ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইন আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ;
১. পদের নাম: সহকারী শিক্ষক (খণ্ডকালীন);
বিভাগ: রসায়ন;
বেতন: ১৬,০০০ টাকা (নির্ধারিত);
২. পদের নাম: সহকারী শিক্ষক (খণ্ডকালীন);
বিভাগ: বাংলা;
বেতন: ১৬,০০০ টাকা (নির্ধারিত);
৩. পদের নাম: গার্ড (স্থায়ী);
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা ( গ্রেড-২০);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: সাভার, ঢাকা;
প্রার্থীর বয়সসীমা: ১ ও ২ নম্বর পদের জন্য ৩৫ বছর এবং ৩ নম্বর পদের জন্য ৩২ বছর (৩০ সেপ্টেম্বর ২০২৬ তারিখে);
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ ও ২ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ১০০ টাকা (সার্ভিস চার্জ ৩০ টাকা প্রযোজ্য) জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের ওয়েবসাইট