১২ সেপ্টেম্বর ২০২৬, ১৫:২৭

এআইইউবিতে জনবল নিয়োগ, আবেদন করা যাবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি  © টিডিসি সম্পাদিত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) এক্সিকিউটিভ র‌্যাঙ্কিং অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট অফিস পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ পদে আগ্রহী প্রার্থীদের আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

প্রতিষ্ঠানের নাম: আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)

পদের নাম: এক্সিকিউটিভ র‌্যাঙ্কিং অ্যান্ড গ্লোবাল এনগেজমেন্ট অফিস

পদসংখ্যা: উল্লেখ নেই

চাকরির ধরন: ফুল-টাইম

যোগ্যতা ও দক্ষতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক ডিগ্রি থাকতে হবে।

যোগাযোগ, বিশ্ববিদ্যালয় প্রশাসন, আন্তর্জাতিক সম্পর্ক, র‌্যাঙ্কিং, গ্লোবাল এনগেজমেন্ট অথবা সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম ৫ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে হবে।

ইংরেজি ও বাংলায় চমৎকার লিখিত ও মৌখিক যোগাযোগ দক্ষতা থাকতে হবে।

সমন্বয়, আন্তঃব্যক্তিক যোগাযোগ, নেটওয়ার্কিং ও ফলোআপে দক্ষ হতে হবে।

প্রতিবেদন লেখা, প্রেজেন্টেশন, ডকুমেন্টেশন ও মাইক্রোসফট অফিসে ভালো দক্ষতা থাকতে হবে।

কিউএস , টাইমস হায়ার এডুকেশন  অথবা অন্যান্য বিশ্ববিদ্যালয় র‌্যাঙ্কিং ব্যবস্থা সম্পর্কে ধারণা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

প্রয়োজন অনুযায়ী নিয়মিত অফিস সময়ের বাইরেও কাজ করার মানসিকতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা: বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা বিশ্ববিদ্যালয়ের নীতিমালা অনুযায়ী নির্ধারণ করা হবে।

আবেদন যেভাবে:
১. এআইইউবির ক্যারিয়ার ওয়েবসাইটে গিয়ে সাইন-আপ অপশনে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে।

২. নিবন্ধিত ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে।

৩. রিজিউম মেনুতে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে জীবনবৃত্তান্ত সম্পন্ন করতে হবে।

৪. ক্যারিয়ার মেনুতে গিয়ে কাঙ্ক্ষিত পদটি খুঁজে আবেদন জমা দিতে হবে।

আরও দেখুন: জামায়াতের সঙ্গে গোপনে যোগাযোগ করে আ.লীগ এই মিছিল করার সাহস দেখিয়েছে: রাশেদ খাঁন

৫. আবেদন প্রক্রিয়ায় কোনো সমস্যা হলে গাইডলাইন অপশন ব্যবহার করা যাবে। প্রয়োজনে career@aiub.edu ঠিকানায় ই-মেইল করা যাবে।

আবেদনের শেষ সময়: ২৬ সেপ্টেম্বর ২০২৬

আবেদন: এআইইউবির ক্যারিয়ার ওয়েবসাইটের মাধ্যমে।

ঠিকানা: ৪০৮/১, কুরাতলী, খিলক্ষেত, ঢাকা-১২২৯।

ফোন: ০২-৮৪১৪০৪৬-৯; ০২-৮৪১৪০৫০।

আবেদন করতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে যেতে হবে। 

বিস্তারিত তথ্য জানতে এখানে দেখুন

নিয়োগসংক্রান্ত বিষয়ে বিস্তারিত তথ্য জানতে নিচে দেখুন।