৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
রাজধানীর তেজগাঁও কলেজে আটটি বিষয়ে মোট ২০টি প্রভাষক পদে নিয়োগ দেওয়া হবে। জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক এসব পদে যোগ্যতাসম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে প্রতিষ্ঠানটি। আগামী ১৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।
প্রতিষ্ঠানের নাম: তেজগাঁও কলেজ, ঢাকা
পদের নাম: প্রভাষক
বিষয়/বিভাগ/দপ্তর: বাংলা, ইংরেজি, পরিসংখ্যান, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান, বিবিএ (প্রফেশনাল), মার্কেটিং, ইতিহাস ও ইসলামিক স্টাডিজ
পদসংখ্যা: মোট ২০টি- বাংলা ২টি, ইংরেজি ২টি, পরিসংখ্যান ২টি, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান ৪টি, বিবিএ (প্রফেশনাল) ৪টি, মার্কেটিং ১টি, ইতিহাস ৩টি ও ইসলামিক স্টাডিজ ২টি।
বেতন স্কেল: বিধি মোতাবেক
চাকরির ধরন: কলেজের সৃষ্ট পদ
প্রার্থীর ধরন: যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থী
আবেদন যেভাবে—
যোগ্যতাসম্পন্ন আগ্রহী প্রার্থীদের সকল সনদপত্র, নম্বরপত্র, নিবন্ধন সনদ (প্রযোজ্য ক্ষেত্রে), ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি এবং জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সংযুক্ত করে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্র অধ্যক্ষের অফিসে সরাসরি দাখিল করা যাবে অথবা ডাকযোগে পাঠিয়ে প্রাপ্তি নিশ্চিত করতে হবে।
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ হাজার টাকা জমা দিতে হবে। অধ্যক্ষ বরাবর ১ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ সময়: ১৭ সেপ্টেম্বর ২০২৬
বিশেষ শর্ত: জাতীয় বিশ্ববিদ্যালয় ও সরকারি বিধি মোতাবেক নিয়োগ দেওয়া হবে। কলেজের প্রয়োজনে এমপিও না নেওয়ার শর্তে বেতন-ভাতাদি বিধি মোতাবেক কলেজ থেকে প্রদান করা হবে।
আবেদনের ঠিকানা: অধ্যক্ষ, তেজগাঁও কলেজ, ১৬ ইন্দিরা রোড, ফার্মগেট, ঢাকা-১২১৫।
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত দেখুন