শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২৮ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)। প্রতিষ্ঠানটি ৬ষ্ঠ ও ৯ম গ্রেডে 'সহকারী অধ্যাপক ও প্রভাষক' পদে ৪ শিক্ষক নিয়োগে ৭ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৭ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি);
১. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিষয়/বিভাগ/দপ্তর: পরিসংখ্যান বিভাগ;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);
২. পদের নাম: প্রভাষক;
বিষয়/বিভাগ/দপ্তর: পরিসংখ্যান বিভাগ;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
আরও পড়ুন: শিক্ষক নিয়োগ দেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, আবেদন ২৪ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী সহকারী অধ্যাপক পদের প্রার্থীরা এখানে ক্লিক করে এবং প্রভাষক পদের প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ৭৫০ টাকা জমা দিতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ২৮ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট