১০ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৪৭

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে শিক্ষকসহ ৯ পদে নিয়োগ

ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি  © টিডিসি সম্পাদিত

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, কুমিল্লার অধীনে আহমেদ আব্দুর রহমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত ফরিদ আহমেদ ভূইয়া একাডেমিতে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীসহ ৯ ধরনের পদে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।


প্রতিষ্ঠানের নাম: ফরিদ আহমেদ ভূইয়া একাডেমি (স্কুল অ্যান্ড কলেজ)

প্রতিষ্ঠান: আহমেদ আব্দুর রহমান ট্রাস্টের একটি শিক্ষাপ্রতিষ্ঠান

স্থায়ী ঠিকানা: গ্রাম—উদয়পুর, ডাকঘর—লক্ষ্মীধরপাড়া, উপজেলা—রামগঞ্জ, জেলা—লক্ষ্মীপুর

অফিস: নাভানা প্রিস্টাইন প্যাভিলিয়ন (১৫ তলা), প্লট নং-১২৮, ব্লক-সিইএন (এইচ), গুলশান এভিনিউ, ঢাকা-১২১২

পদের নাম ও যোগ্যতা

১. উপাধ্যক্ষ

পদসংখ্যা: ২টি

বয়স: অনূর্ধ্ব ৫০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর/সমমান ডিগ্রি থাকতে হবে। কলেজ পর্যায়ে সহকারী অধ্যাপক হিসেবে কমপক্ষে ৩ বছর কর্মরতসহ ন্যূনতম ১৫ বছরের কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে প্রশাসনিক ব্যবস্থাপনা, বার্ষিক বাজেট প্রণয়ন, ব্যয় নিয়ন্ত্রণ, শৃঙ্খলা রক্ষা, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের কার্যাবলী পর্যবেক্ষণ, বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন, দূরদর্শিতা, শিক্ষাক্রম বাস্তবায়ন ও পাঠদান মনিটরিং এবং যোগাযোগ ও জনসংযোগ কার্যক্রমে দক্ষ হতে হবে।

২. সহকারী শিক্ষক

বিষয় ও পদসংখ্যা: বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয়, ইসলাম শিক্ষা, ব্যবসায় শিক্ষা ও শারীরিক শিক্ষা প্রতিটি বিষয়ে ২টি করে পদ।

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। নিবন্ধন সনদধারী ও অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। শারীরিক শিক্ষা বিষয়ের প্রার্থীদের অবশ্যই বিপিএড ডিগ্রিধারী হতে হবে।

৩. হাউস টিউটর

বিষয় ও পদসংখ্যা: গণিত—২টি, ইংরেজি—২টি।

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (পাস/সম্মান)। আবাসিক প্রতিষ্ঠানে ডিউটি/সুপারভিশনে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৪. অফিস সহকারী

পদসংখ্যা: ২টি

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক (পাস/সম্মান)। শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পর্যায়ে) করণিক/অফিস সহকারী হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে।

৫. বাবুর্চি (পুরুষ)

পদসংখ্যা: ২টি

বয়স: অনূর্ধ্ব ৪০ বছর।

বেতন: আলোচনা সাপেক্ষে।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতাসম্পন্ন ও সনদধারীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. হোস্টেল বেয়ারা (মহিলা)

পদসংখ্যা: ৩টি

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৭. নিরাপত্তা প্রহরী (পুরুষ)

পদসংখ্যা: ৩টি

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আরও দেখুন: জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ

৮. ওয়েটার (পুরুষ)

পদসংখ্যা: ৩টি

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

৯. ক্লিনার (পুরুষ)

পদসংখ্যা: ৩টি

বয়স: অনূর্ধ্ব ৩৫ বছর।

শিক্ষাগত যোগ্যতা: অষ্টম শ্রেণি/সমমান পাস। সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন-ভাতা: জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী বেতন, বাড়িভাড়া, উৎসব ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রদান করা হবে।

আবেদনের নিয়ম: শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, জীবনবৃত্তান্ত, সদ্য তোলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং জাতীয় পরিচয়পত্রের কপি সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদনপত্র অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) বরাবর ডাকযোগে অথবা ই-মেইলে পাঠানো যাবে।

আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬।

যোগাযোগ: ০১৩০৯-১৩৮১৪৮

ই-মেইল: careerfaba@gmail.com

বিস্তারিত জানতে এখানে দেখুন। 

বিস্তারিত জানতে নিচে দেখুন।