জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ ৪ পদে নিয়োগ
শেরপুর সদর উপজেলার জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজে প্রভাষকসহ বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক শুধুমাত্র অনার্স কোর্সে পাঠদানের জন্য সৃষ্ট পদে এসব নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী যোগ্য প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ
ঠিকানা: শেরপুর সদর, শেরপুর
পদের নাম ও যোগ্যতা
১. প্রভাষক
বিষয়: ইংরেজি, সমাজ-বিজ্ঞান, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক (সম্মান)সহ স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
২. অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর
যোগ্যতা: কম্পিউটারে প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।
আরও দেখুন: তেজগাঁও কলেজে ২০ পদে শিক্ষক নিয়োগ
৩. সেমিনার সহকারী
যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।
৪. অফিস সহায়ক
যোগ্যতা: বিজ্ঞপ্তি অনুযায়ী প্রয়োজনীয় যোগ্যতা থাকতে হবে।
আবেদনের নিয়ম: আগ্রহী যোগ্য প্রার্থীদের পরীক্ষাসমূহের সনদ, এনটিআরসিএ সনদসহ মার্কশিট/একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে আবেদন করতে হবে।
আবেদনপত্র অধ্যক্ষ বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে।
যোগাযোগ: মো. শহীদুল ইসলাম রেজা, অধ্যক্ষ, জমশেদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, শেরপুর সদর, শেরপুর।
মোবাইল: ০১৭১৬-৫৪৫৩১০
বিস্তারিত জানতে নিচে দেখুন।