ইউনিভার্সাল কলেজ বাংলাদেশে দুই পদে নিয়োগ
ইউনিভার্সাল কলেজ বাংলাদেশে দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পদ দুটি হলো হেড অব অ্যাডমিশনস এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার। আগ্রহী প্রার্থীদের আগামী ৮ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগপ্রাপ্তদের কর্মস্থল হবে ঢাকার গুলশানে অবস্থিত ইউসিবিডির ক্যাম্পাস। উভয় পদই ফুলটাইম ও স্থায়ী।
প্রতিষ্ঠানের নাম: ইউনিভার্সাল কলেজ বাংলাদেশ
১. পদের নাম: হেড অব অ্যাডমিশনস
বিভাগ: অ্যাডমিশনস অ্যান্ড এনরোলমেন্ট
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষার্থী এনরোলমেন্ট বা অ্যাডমিশন ক্ষেত্রে কমপক্ষে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা এবং উচ্চাভিলাষী এনরোলমেন্ট লক্ষ্যমাত্রা অর্জনের প্রমাণিত রেকর্ড থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ৭-১০ জন বা তার বেশি অ্যাডমিশন কাউন্সেলর ও টেলি-কলারের দল পরিচালনার পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। স্টার্টআপ বা দ্রুত বর্ধনশীল প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। বহুজাতিক প্রতিষ্ঠানে শক্তিশালী মার্কেটিং নেতৃত্বের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরাও আবেদন করতে পারবেন। প্রার্থীর মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। আন্তর্জাতিক শিক্ষা খাতে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন ও সুবিধা: মার্কেট কম্পিটিটিভ।
২. পদের নাম: সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার
বিভাগ: মার্কেটিং অ্যান্ড কমিউনিকেশনস
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মার্কেটিং, বিজনেস বা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। ব্র্যান্ড ম্যানেজমেন্টে ৮-১০ বছরের মূল অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষা, ট্রান্সন্যাশনাল এডুকেশন, এডটেক বা প্রিমিয়াম সার্ভিস ব্র্যান্ডে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ব্র্যান্ড তৈরি বা পুনঃঅবস্থান নির্ধারণে সফলতার প্রমাণ এবং পরিমাপযোগ্য ব্র্যান্ড ইকুইটি অর্জনের অভিজ্ঞতা থাকতে হবে। কো-ব্র্যান্ডিং বা ফ্র্যাঞ্চাইজি/পার্টনার ব্র্যান্ড গাইডলাইন নিয়ে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে।
বেতন ও সুবিধা: মার্কেট কম্পিটিটিভ।
আরও দেখুন: এসএসসির খাতা পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের তারিখ বিজ্ঞপ্তি দিয়ে জানাল বোর্ড
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্তের সঙ্গে ব্র্যান্ড-বিল্ডিং সংক্রান্ত প্রাসঙ্গিক কাজের সংক্ষিপ্ত বিবরণ পাঠাতে হবে career@ucbd.edu.bd ঠিকানায়।
ই-মেইলের বিষয়: হেড অব অ্যাডমিশনস পদের জন্য AD#2: Head of Admissions - UCBD এবং সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার পদের জন্য AD#1: Senior Brand Manager - UCBD লিখতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৮ অক্টোবর ২০২৬
কর্মস্থল: SA Tower, 1 Gulshan Avenue, Dhaka (অন ক্যাম্পাস)
চাকরির ধরন: ফুলটাইম, স্থায়ী।