ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে বিভিন্ন পদে নিয়োগ
কুমিল্লা সেনানিবাসের ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিভিন্ন পদে জনবল নিয়োগ দেওয়া হবে। প্রতিষ্ঠানটি প্রভাষক, সহকারী শিক্ষক ও বাবুর্চি পদে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে আবেদন আহ্বান করেছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, এসব পদে নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ও পদভেদে নির্ধারিত অভিজ্ঞতা থাকতে হবে। সর্বোচ্চ বয়স ৩৫ বছর।
প্রতিষ্ঠানের নাম: ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস
১. পদের নাম: প্রভাষক
বিষয়: রসায়ন
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: স্থায়ী
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
বিষয়: আইসিটি
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: স্থায়ী
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা
বিষয়: ইসলাম শিক্ষা
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়সহ স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে।
২. পদের নাম: সহকারী শিক্ষক
বিষয়: বিজ্ঞান
পদসংখ্যা: ২টি
চাকরির ধরন: স্থায়ী
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান, রসায়ন, উদ্ভিদবিজ্ঞান, প্রাণিবিজ্ঞানসহ বিজ্ঞান বিভাগের সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি/সমমানের স্নাতক ডিগ্রি ও বিএড ডিগ্রি থাকতে হবে।
৩. পদের নাম: সহকারী শিক্ষক
বিষয়: শারীরিক শিক্ষা
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: স্থায়ী
বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে চার বছর মেয়াদি দ্বিতীয় শ্রেণির স্নাতক (সম্মান) ডিগ্রি থাকতে হবে। অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি/সমমান এবং জুনিয়র ফিজিক্যাল ডিপ্লোমা/বিপিএড ডিগ্রি/সমমান থাকতে হবে।
৪. পদের নাম: বাবুর্চি (কুক)
পদসংখ্যা: ১টি
চাকরির ধরন: চুক্তিভিত্তিক
বেতন: আলোচনা সাপেক্ষ
আরও দেখুন: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশে জনবল নিয়োগ
শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে অষ্টম শ্রেণি পাস হতে হবে। সশস্ত্র বাহিনীর মেসে কাজের অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য।
আবেদনের শর্ত: প্রার্থীর সমগ্র শিক্ষাজীবনে একটির বেশি তৃতীয় বিভাগ/শ্রেণি/জিপিএ/সিজিপিএ বা সমমান গ্রহণযোগ্য হবে না। আবেদনকারীর বয়স অনূর্ধ্ব ৩৫ বছর হতে হবে।
আগ্রহী প্রার্থীদের প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মেনুতে দেওয়া নির্দেশনা অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে ৮০০ টাকা জমা দিয়ে আবেদন করতে হবে।
লিখিত পরীক্ষা: ২৬ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০টা
পরীক্ষার স্থান: ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস। তারিখ পরিবর্তন হলে তা মোবাইল ফোনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। নিয়োগ ও পরীক্ষা-সংক্রান্ত বিস্তারিত তথ্য প্রতিষ্ঠানের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আবেদনের শেষ তারিখ: ২৪ সেপ্টেম্বর ২০২৬
লিখিত পরীক্ষার তারিখ: ২৬ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশক: অধ্যক্ষ, ইস্পাহানী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, কুমিল্লা সেনানিবাস।
বিস্তারিত জানতে নিচে দেখুন।