০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২২

ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী অধ্যাপক নিয়োগ

ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে স্থায়ী অধ্যাপক পদে একজন জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে এ পদে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নির্বাচিত প্রার্থী জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা বেতন পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

বিভাগের নাম: ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট

পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ১টি

বেতন: ৫৬ হাজার ৫০০ থেকে ৭৪ হাজার ৪০০ টাকা

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল-২০১৫

চাকরির ধরন: স্থায়ী

কর্মস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ২ নভেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: ডাকযোগে/সরাসরি

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: প্রার্থীকে বিশিষ্ট পণ্ডিত হতে হবে। উচ্চতর শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পিএইচডি থাকতে হবে। বিশ্ববিদ্যালয় পর্যায়ে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিষয়ে কমপক্ষে ১২ বছরের শিক্ষাদানের অভিজ্ঞতা থাকতে হবে।

এ ছাড়া প্রার্থীর ইনডেক্সড/ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) সম্বলিত মানসম্পন্ন জার্নালে কমপক্ষে ১২টি গবেষণা প্রকাশনা থাকতে হবে। প্রার্থীর গুগল স্কলার, লিংকডইন এবং অরসিআইডি আইডি থাকতে হবে। প্রিডেটরি জার্নালে প্রকাশিত কোনো গবেষণাপত্র গ্রহণ করা হবে না।

আবেদনের শর্ত: চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে। এ ছাড়া সংশ্লিষ্ট নোট ও অন্যান্য শর্তাবলি প্রযোজ্য হবে।

আরও দেখুন: চিয়া সিড খাওয়ার আগে জেনে নিন এসব তথ্য

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দফতর থেকে নির্ধারিত ফরম সংগ্রহ করে আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে রেজিস্ট্রারের অনুকূলে ১ হাজার টাকা মূল্যের পে-অর্ডার/ব্যাংক ড্রাফট জমা দিতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র: আবেদনপত্রের সঙ্গে সার্টিফিকেট, প্রশংসাপত্র, মার্কশিট/গ্রেডশিট এবং অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত প্রতিলিপি জমা দিতে হবে। মোট ১১ কপি আবেদনপত্র দাখিল করতে হবে।

আবেদনপত্র আগামী ২ নভেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাছে পৌঁছাতে হবে।

বিজ্ঞপ্তি নম্বর: পিএফ-২৫৫-৭৯৬/২৬ (৪০৩)

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি।