শিক্ষক-প্রদর্শক নিয়োগ দেবে রাজউক উত্তরা মডেল কলেজ, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত
রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি 'প্রভাষক ও প্রদর্শক' পদে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগে ১ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা;
১. পদের নাম: প্রভাষক;
বিষয়/বিভাগ/দপ্তর: ইংরেজি, গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, অর্থনীতি/পৌরনীতি, চারু ও কারুকলা, গার্হস্থ্য বিজ্ঞান;
পদসংখ্যা: ৯টি;
বেতন স্কেল: ২৫,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে ;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়;
২. পদের নাম: প্রদর্শক;
বিষয়/বিভাগ/দপ্তর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১৯,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
চাকরির ধরন: খন্ডকালীন (অস্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি/ডাকযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ৪০০ টাকা জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'অধ্যক্ষ, রাজউক উত্তরা মডেল কলেজ, সেক্টর-৬, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০' বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: রাজউক উত্তরা মডেল কলেজের অফিশিয়াল ওয়েবসাইট