৩১ আগস্ট ২০২৬, ১৯:৫১

নওগাঁ বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

১২ পদে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আবেদন চলছে নওগাঁ বিশ্ববিদ্যালয়ে  © টিডিসি সম্পাদিত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নওগাঁ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ ও দপ্তরে ৪ থেকে ২০তম গ্রেডে ১২ পদে ১৬ শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৩০ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩১ আগস্ট শুরু হয়েছে—চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি-ডাক-কুরিয়ারযোগে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: নওগাঁ বিশ্ববিদ্যালয়;

পদের নাম: ১২টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);

পদসংখ্যা: ১৬টি;

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন; 

আরও পড়ুন: প্রশাসনিক বিভিন্ন পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: নওগাঁ;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে শিক্ষক পদের এবং এখানে ক্লিক করে কর্মকর্তা-কর্মচারী পদের আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগৃহীত ফরম পূরণের পর দরকারি কাগজপত্রসহ সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্র সরাসরি/ডাক/কুরিয়ারযোগে পাঠাতে হবে। আবেদনপত্রের খামের ওপর পদের নাম ও খামের বাঁ পাশে নিজের নাম ও ঠিকানা স্পষ্ট করে লিখতে হবে;

আবেদন ফি—

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), নওগাঁ বিশ্ববিদ্যালয় এর অনুকূলে জনতা ব্যাংক পিএলসির যেকোনো শাখায় ১ থেকে ৭ নম্বর পদের জন্য ৬০০ টাকা এবং ৮ থেকে ১২ নম্বর পদের জন্য ৫০০ টাকার ব্যাংক ড্রাফট অথবা পে-অর্ডার করতে হবে। আবেদনপত্রের সঙ্গে টাকা জমার রশিদ অবশ্যই পাঠাতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), নওগাঁ বিশ্ববিদ্যালয়, বাইপাস সড়ক, বরুনকান্দি মোড়, নওগাঁ-৬৫০০ বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ (অফিস চলাকালীন);

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: নওগাঁ বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট