প্রশাসনিক বিভিন্ন পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাক-কুরিয়ারযোগে
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি)। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগ ও দপ্তরে ৫ থেকে ২০তম গ্রেডে ১৯ পদে ২৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৫ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৬ আগস্ট সকাল ৮টা থেকে শুরু হয়েছে—চলবে ১০ অক্টোবর বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদনের পর আবেদনপত্রের প্রিন্টকপি দরকারি কাগজপত্রসহ রেজিস্ট্রার বরাবর পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে।
প্রতিষ্ঠানের নাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়;
পদের নাম: ১৯টি ভিন্ন পদ (এখানে ক্লিক করে দেখুন);
পদসংখ্যা: ২৮টি;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা: সরকারি বিধি মোতাবেক প্রাপ্য হবেন;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে ফরম পূরণ করে আবেদন করতে পারবেন। অনলাইনে ফরম পূরণের পর আবেদনপত্রের প্রিন্টকপি দরকারি কাগজপত্রসহ রেজিস্ট্রার বরাবর পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে
আবেদন ফি—
মোবাইল ব্যাংকিং শিওরক্যাশ/নগদ/রকেটের মাধ্যমে আবেদন ফি বাবদ ১ থেকে ৮ নম্বর পদের জন্য ৪০০ টাকা, ৯ থেকে ১৯ নম্বর পদের জন্য ৩০০ টাকা জমা দিতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা বরাবর আবেদনপত্র ডাক/কুরিয়ারযোগে/সরাসরি পাঠাতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ১০ অক্টোবর ২০২৬, বিকেল ৪টা;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: জবির অফিশিয়াল ওয়েবসাইট