২৬ আগস্ট ২০২৬, ১০:২৫

সচিব পদে নিয়োগ দেবে বিসিপিএস

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের (বিসিপিএস) একটি শূন্য পদে জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে সচিব পদে একজনকে নিয়োগ দেওয়া হবে। যোগ্যতাসম্পন্ন বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে এ পদের জন্য আবেদন আহ্বান করা হয়েছে।

আগ্রহী প্রার্থীদের আগামী ২৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ দুপুর ২টার মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস)

সচিব: পদসংখ্যা ১টি

বয়সসীমা: অনূর্ধ্ব ৫৫ বছর

বেতনক্রম: ৬৬,০০০-৭৬,৪৯০ টাকা (জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চিকিৎসাবিজ্ঞানে ফেলোশিপ অব দ্য কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (এফসিপিএস) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি সরকারি, আধা-সরকারি বা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠানে অধ্যাপক পদমর্যাদায় কমপক্ষে পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

তবে কোনো স্বীকৃত মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বা মেডিক্যাল কলেজে প্রধান নির্বাহী কর্মকর্তা বা সমমানের পদে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস), ৬৭, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মহাখালী, ঢাকা-১২১২ বরাবর আবেদন করতে হবে।

আবেদনপত্রে প্রার্থীর পূর্ণ নাম বাংলা ও ইংরেজিতে, পিতা/স্বামীর নাম, মাতার নাম, পদের নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা, জন্মতারিখ, ২৪ আগস্ট ২০২৬ তারিখে বয়স, ধর্ম, জাতীয়তা, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার বিবরণ, জাতীয় পরিচয়পত্র নম্বর, ব্যাংক ড্রাফট/পে-অর্ডার নম্বর এবং মোবাইল নম্বর উল্লেখ করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর থাকতে হবে। প্রত্যেকটি ছবির পেছনে প্রার্থীর নাম লিখতে হবে। আবেদনকারীকে খামের ওপর পদের নাম উল্লেখ করতে হবে।

আরও দেখুন: অ্যালার্ম ছাড়াই ঘুম ভাঙাতে বদলান ৫ অভ্যাস

আবেদন ফি: সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের অনুকূলে ১ হাজার টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট/পে-অর্ডার আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত করতে হবে।

আবেদনপত্র জমা: আবেদনপত্র খামবদ্ধ অবস্থায় রেজিস্ট্রি ডাক, কুরিয়ার সার্ভিস অথবা ব্যক্তিগতভাবে সরাসরি প্রশাসন বিভাগে (কক্ষ নম্বর-২১১, ব্লক-সি, ২য় তলা) পৌঁছাতে হবে।

আবেদনের শেষ সময়: ২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ২টা। নির্ধারিত তারিখ ও সময়ের পর ডাকযোগে বা অন্য কোনো উপায়ে পাঠানো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

ঠিকানা: সচিব, বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনস (বিসিপিএস), ৬৭, শহীদ তাজউদ্দিন আহমেদ সরণী, মহাখালী, ঢাকা-১২১২।

সূত্র: বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস্ এন্ড সার্জনসের নিয়োগ বিজ্ঞপ্তি।