জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে
বিভিন্ন বিভাগে প্রভাষক ও সহকারী অধ্যাপক পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। প্রতিষ্ঠানটি মোট ১৪ জন শিক্ষক নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদনপত্রের প্রিন্ট কপিসহ ৮ সেট আবেদনপত্র সরাসরি, ডাক বা কুরিয়ারযোগে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তরে জমা দিতে হবে।
প্রতিষ্ঠানের নাম: জগন্নাথ বিশ্ববিদ্যালয়
১. পদের নাম: সহকারী অধ্যাপক
পদসংখ্যা: ২টি
বিভাগ:
সমাজকর্ম ১টি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ১টি
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
২. পদের নাম: প্রভাষক
পদসংখ্যা: ১২টি
বিভাগ:
সংগীত ২টি
নাট্যকলা ২টি
গণযোগাযোগ ও সাংবাদিকতা ১টি
ফিল্ম অ্যান্ড টেলিভিশন ২টি
জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি ১টি
ড্রইং অ্যান্ড পেইন্টিং ১টি
প্রিন্ট মেকিং ১টি
ত্রিমাত্রিক শিল্প ও নকশা ১টি
আবেদনের যোগ্যতা: সংশ্লিষ্ট পদের জন্য বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তিতে নির্ধারিত শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদন সম্পন্ন করার পর আবেদন ফরমের প্রিন্ট কপি নিতে হবে।
আবেদন ফি
আবেদন ফি বাবদ ৬০০ টাকা নগদ বা রকেটের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনপত্র পাঠাবেন যেভাবে
শিক্ষাগত যোগ্যতার মূল সনদ ও নম্বরপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার প্রমাণপত্রের সত্যায়িত অনুলিপি, সদ্য তোলা পাসপোর্ট আকারের ৩ কপি সত্যায়িত রঙিন ছবি এবং অনলাইনে দাখিল করা আবেদন ফরমের প্রিন্ট কপিসহ পূর্ণাঙ্গ আবেদনপত্র ৮ সেট রেজিস্ট্রারের দপ্তরে সরাসরি, ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছাতে হবে।
কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
১৬ সেপ্টেম্বর ২০২৬।
শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, বেতন স্কেল, সাধারণ শর্তাবলি ও আবেদনসংক্রান্ত বিস্তারিত তথ্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিয়োগসংক্রান্ত ওয়েবসাইটে পাওয়া যাবে। কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী পদসংখ্যা কমানো বা বাড়ানোর ক্ষমতা সংরক্ষণ করে।