২১ আগস্ট ২০২৬, ১১:১৭

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে বড় নিয়োগ

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস  © টিডিসি সম্পাদিত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) শিক্ষক ও প্রশাসনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিশ্ববিদ্যালয়টি ৩ থেকে ২০তম গ্রেডের ২৯টি পদে মোট ৬৭ জনকে নিয়োগ দেবে। আগামী ২৩ আগস্ট থেকে আবেদন শুরু হবে। আগ্রহী প্রার্থীরা ১০ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।

নিয়োগপ্রাপ্তরা প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)

পদসংখ্যা: ২৯টি

মোট নিয়োগ: ৬৭ জন

গ্রেড: ৩ থেকে ২০তম

প্রার্থীর ধরন: নারী-পুরুষ

চাকরির ধরন: সরকারি, ফুলটাইম

বেতন ও ভাতা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন শুরু: ২৩ আগস্ট ২০২৬

আবেদন শেষ: ১০ সেপ্টেম্বর ২০২৬

আরও দেখুন: ‘জামায়াত মাদক বিক্রি করে না, মাদক খায় না’: বিএনপি নেতা সালেহ আহাম্মেদ

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদন যেভাবে: আবেদনকারীকে প্রথমে অনলাইনে আবেদন ফরম পূরণ ও নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। এরপর আবেদনপত্র ডাউনলোড করে প্রয়োজনীয় কাগজপত্রসহ চার সেট আবেদনপত্র ডাকযোগে অথবা কুরিয়ারের মাধ্যমে রেজিস্ট্রার, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, মিরপুর সেনানিবাস, ঢাকা-১২১৬ ঠিকানায় পাঠাতে হবে।

বি:দ্র: খামের ওপর অবশ্যই প্রার্থিত পদের নাম ও নিজ জেলা উল্লেখ করতে হবে। বিশ্ববিদ্যালয়ে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না।

আবেদন যেভাবে: নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া এখানে দেখুন

তথ্যসূত্র: বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের নিয়োগ বিজ্ঞপ্তি।