১৯ আগস্ট ২০২৬, ১১:৪৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলীর দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি 

ঢাকা বিশ্ববিদ্যালয়  © টিডিসি সম্পাদিত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলীর দপ্তরে স্টোর কিপার গ্রেড-২ পদে একজন জনবল নিয়োগ দেওয়া হবে। বাংলাদেশি নাগরিকদের কাছ থেকে এ পদে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

নির্বাচিত প্রার্থী জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ১৩তম গ্রেডে ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা বেতন পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়

পদের নাম: স্টোর কিপার গ্রেড-২

পদসংখ্যা: ১টি

বেতন: ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা

গ্রেড: ১৩তম

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬

আবেদনের মাধ্যম: ডাকযোগে/সরাসরি

শিক্ষাগত যোগ্যতা: প্রার্থীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে) সহ স্নাতক বা সমমান পাস হতে হবে। শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ/জিপিএ ৩.০০ (৫.০০ স্কেলে) এবং দ্বিতীয় শ্রেণি/সিজিপিএ ২.৭৫ (৪.০০ স্কেলে)-এর নিচে গ্রহণযোগ্য নয়।

অন্যান্য যোগ্যতা: সরকারি বা সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ছয় মাসের কম্পিউটার প্রশিক্ষণ থাকতে হবে। কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। অভ্যন্তরীণ প্রার্থীদের ক্ষেত্রে বিজ্ঞপ্তিতে উল্লেখিত একটি শর্ত শিথিলযোগ্য।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রে শিক্ষাগত যোগ্যতার সব সার্টিফিকেট ও ডিগ্রির তথ্য উল্লেখ করতে হবে। কোনো তথ্য গোপন বা উল্লেখ না করলে ভবিষ্যতে পরীক্ষায় পাসের সার্টিফিকেট নথিতে সংযুক্ত করা হবে না এবং বিধি অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।

আরও দেখুন: বিদেশে স্কলারশিপ: আবেদনের আগে যেসব নথি প্রস্তুত রাখবেন

প্রয়োজনীয় নথিপত্র: আবেদনপত্রের সঙ্গে রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অনুকূলে ৩০০ টাকা মূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার, সব পরীক্ষায় পাসের সার্টিফিকেট ও প্রশংসাপত্রের সত্যায়িত প্রতিলিপিসহ সাদা কাগজে প্রয়োজনীয় তথ্য উল্লেখ করে আবেদন করতে হবে।

আবেদনপত্র আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে রেজিস্ট্রার বরাবর লিখিত দরখাস্তসহ প্রধান প্রকৌশলী, ঢাকা বিশ্ববিদ্যালয়-এর অফিসে পৌঁছাতে হবে। চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়