বিসিআইসি কলেজে প্রভাষক-সহকারী শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, আবেদন ১৬ আগস্ট পর্যন্ত
বিসিআইসি কলেজ, মিরপুর, ঢাকা জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৩ পদে খণ্ডকালীন চুক্তিভিত্তিক ৩ শিক্ষক নিয়োগে ২ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে ১৬ আগস্ট ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বিসিআইসি কলেজ, মিরপুর, ঢাকা;
১. পদের নাম: প্রভাষক (মনোবিজ্ঞান);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৬,০০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ৩.০০ থাকতে হবে;
আরও পড়ুন: রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
২. পদের নাম: সহকারী শিক্ষক (আইসিটি);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৩,৬০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*আইসিটি/কম্পিউটার বিজ্ঞান/বিএসসি ইন কম্পিউটারে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ৩.০০ থাকতে হবে;
আরও পড়ুন: মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
৩. পদের নাম: সহকারী মহিলা শিক্ষক (শারীরিক শিক্ষা);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৩৩,৬০০ টাকা;
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*ফিজিক্যাল ট্রেইনিং ইনস্টিটিউট হতে বিপিএড কোর্স সম্পন্ন করতে হবে;
*সিজিপিএ ৩.০০ থাকতে হবে;
আরও পড়ুন: কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট, পদ ৩৫, আবেদন ২ সেপ্টেম্বর পর্যন্ত
চাকরির ধরন: খণ্ডকালীন (চুক্তিভিত্তিক);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা লিখিত আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদনপত্রের সঙ্গে যেকোনো তফসিলি ব্যাংক থেকে আবেদন ফি বাবদ ৩০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'অধ্যক্ষ, বিসিআইসি কলেজ' বরাবর সরাসরি আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ আগস্ট ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বিসিআইসি কলেজের অফিশিয়াল ওয়েবসাইট