অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১৮, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১২ পদে ১৮ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ৬ আগস্ট প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৮ আগস্ট থেকে শুরু হয়েছে—চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি);
১. পদের নাম: পরিচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৫০ বছর হতে হবে;
২. পদের নাম: উপ-পরীক্ষা নিয়ন্ত্রক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর হতে হবে;
আরও পড়ুন: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে ১১ শিক্ষক-কর্মকর্তা, আবেদন ১৯ আগস্ট পর্যন্ত
৩. পদের নাম: উপ-পরিচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর হতে হবে;
৪. পদের নাম: উপ-পরিচালক (অর্থ ও হিসাব);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৪০ বছর হতে হবে;
৫. পদের নাম: সহকারী পরিচালক;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে;
৬. পদের নাম: সেকশন অফিসার;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
৭. পদের নাম: ল্যাব টেকনিশিয়ান;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
আরও পড়ুন: বুয়েটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি, পদ ১৮, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
৮. পদের নাম: স্টোর কিপার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
৯. পদের নাম: ক্যাটালগার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
আরও পড়ুন: সামরিক ভূমি ও ক্যান্টেমেন্ট অধিদপ্তর নিয়োগ দেবে বিভিন্ন গ্রেডে, পদ ৮৬, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
১০. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
১১. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
১২.পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আরও পড়ুন: রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩২ বছর হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অথবা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। আবেদন ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় সরাসরি অথবা ডাকযোগে অথবা ই-মেইলে পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। আবেদনপত্রের খামের ওপর/ই-মেইলের সাবজেক্টে পদের নাম লিখতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
রেজিস্ট্রার, অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা ১২১৫ ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে। অথবা, ই-মেইলের মাধ্যমে estb@aaub.edu.bd ঠিকানায় আবেদনপত্র পাঠাতে পারবেন;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ আগস্ট ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদন ফি, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট