ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন ৩০ আগস্ট পর্যন্ত
ঢাকা বিশ্ববিদ্যালয় জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ১৬তম গ্রেডে ২ পদে ৩ কর্মী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন চলবে আগামী ৩০ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা বিশ্ববিদ্যালয়;
১. পদের নাম: স্টোর কিপার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;
*সিজিপিএ ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
*কম্পিউটার চালনায় ৬ মাস প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে;
*কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে;
আরও পড়ুন: রাজউক উত্তরা মডেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ৩১ আগস্ট পর্যন্ত
২. পদের নাম: লিফটম্যান;
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি বা এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
*জিপিএ ন্যূনতম ৩.০০ থাকতে হবে;
*৬ মাস মেয়াদি ডিপ্লোমা/ট্রেডকোর্স পাস হতে হবে;
*লিফট পরিচালনা, সার্ভিসিং ও রক্ষণাবেক্ষণ কাজে পারদর্শী হতে হবে;
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ২৩ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ৩০০ টাকা ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের মাধ্যমে পরিশোধ করতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
ক্রমিক-১ এর আবেদনপত্র 'চেয়ারম্যান, পরিসংখ্যান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়' এবং ক্রমিক-২ এর আবেদনপত্র 'প্রধান প্রকৌশলী, ঢাকা বিশ্ববিদ্যালয়' বরাবর সরাসরি/ডাকযোগে প্রেরণ করতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ৩০ আগস্ট ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন। অথবা, ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইট