সেন্ট্রাল মেডিকেল কলেজ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৫ আগস্ট পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা। প্রতিষ্ঠানটি বিভিন্ন বিভাগে অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক নিয়োগে ২৩ জুলাই প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৩ জুলাই থেকেই শুরু হয়েছেচলবে ১৫ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা;
১. পদের নাম: অধ্যাপক;
বিভাগ/বিষয়/দপ্তর: মেডিসিন, মাইক্রোবায়োলজী, চক্ষু, ফিজিওলী;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন স্কেল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবেন;
আবেদনের যোগ্যতা—
*সহযোগী অধ্যাপক/সমপদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*৫টি জার্নাল প্রকাশনা থাকতে হবে;
২. পদের নাম: সহযোগী অধ্যাপক;
বিষয়ে/বিভাগ/দপ্তর: সার্জারি, অবস্ অ্যান্ড গাইনী, চক্ষু, ডার্মাটোলজী;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন স্কেল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবেন;
আবেদনের যোগ্যতা—
*সহকারী অধ্যাপক/সমপদে ন্যূনতম ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;
*৩টি জার্নাল প্রকাশনা থাকতে হবে;
আরও পড়ুন: অফিসার নিয়োগ দেবে গণস্বাস্থ্য কেন্দ্র, আবেদন ২৯ আগস্ট পর্যন্ত
৩. পদের নাম: সহকারী অধ্যাপক;
বিষয়ে/বিভাগ/দপ্তর: মেডিসিন, সার্জারি, অবস অ্যান্ড গাইনী, ইএনটি, ফিজিওলজী, মাইক্রোবায়োলজী, প্যাথলজী, ফরেনসিক মেডিসিন, কমিউনিটি মেডিসিন, ফার্মাকোলজী, চক্ষু, নিউরো মেডিসিন;
পদসংখ্যা: নির্ধারিত নয়;
বেতন স্কেল: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী প্রাপ্ত হবেন;
আবেদনের যোগ্যতা: বিএমএন্ডডিসি স্বীকৃত পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আরও পড়ুন: ল্যাবএইড নিয়োগ দেবে মেডিকেল অফিসার, আবেদন ১৭ আগস্ট পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা আবেদনপত্র নির্ধারিত ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
'সভাপতি (জিবি), সেন্ট্রাল মেডিকেল কলেজ, কুমিল্লা' বরাবর সরাসরি/ডাকযোগে আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১৫ আগস্ট ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।
সূত্র: দৈনিক আমার দেশ, ২৩ জুলাই ২০২৬, পৃষ্ঠা নম্বর ৬