২১ জুলাই ২০২৬, ১২:২১

শিক্ষক নিয়োগ দেবে আকিজ কলেজিয়েট স্কুল 

আকিজ কলেজিয়েট স্কুল  © সংগৃহীত ও টিডিসি সম্পাদিত

আদ-দ্বীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠান আকিজ কলেজিয়েট স্কুল, নাভারণ, যশোর জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি আরবি শিক্ষক (হিফজুল কোরআন) পদে যোগ্য প্রার্থী নিয়োগ দেবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ৩১ জুলাই পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের বিজ্ঞপ্তি অনুযায়ী, নির্বাচিত প্রার্থীরা প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী বেতন ছাড়াও উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য সুবিধা এবং সম্পূর্ণ বিনামূল্যে থাকা-খাওয়ার সুযোগ পাবেন। নির্ধারিত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

প্রতিষ্ঠানের নাম: আকিজ কলেজিয়েট স্কুল (আদ-দ্বীন ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান)

পদের নাম: আরবি শিক্ষক (হিফজুল কোরআন)

চাকরির ধরন: বেসরকারি চাকরি

আবেদনের শেষ তারিখ: ৩১ জুলাই ২০২৬

আবেদন করার মাধ্যম: ই-মেইল অথবা ডাকযোগে

শিক্ষাগত যোগ্যতা: হাফেজ-ই কোরআন এবং ন্যূনতম আলিম বা সমমান পাস।

অভিজ্ঞতা: হিফজ/মাদরাসার শিক্ষক হিসেবে কমপক্ষে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা: শুদ্ধ ও সহিহভাবে কোরআন তেলাওয়াতের দক্ষতা, প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের কারিকুলাম অনুযায়ী পাঠদানে অভিজ্ঞদের অগ্রাধিকার, সার্বক্ষণিক প্রতিষ্ঠানে অবস্থান করার মানসিকতা থাকতে হবে।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর

আরও পড়ুন : এইচএসসির সময়সূচির বিভ্রান্তিকর দাবি ফেসবুকে, সতর্ক করল আন্তঃশিক্ষা বোর্ড

বেতন: প্রতিষ্ঠানের বেতন কাঠামো অনুযায়ী

অন্যান্য সুবিধা: উৎসব ভাতা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, স্বাস্থ্য সুবিধা এবং সম্পূর্ণ বিনামূল্যে থাকা ও খাওয়ার ব্যবস্থা।

প্রার্থীর ধরন: যোগ্য প্রার্থী

কর্মস্থল: নাভারণ, যশোর

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ছবিসহ প্রয়োজনীয় কাগজপত্র সাবজেক্ট লাইনে পদের নাম উল্লেখ করে [hrd@ad-din.org](mailto:hrd@ad-din.org) ই-মেইলে পাঠাতে হবে। এছাড়া খামের ওপর পদের নাম উল্লেখ করে পরিচালক-মানবসম্পদ ও কোম্পানি অ্যাফেয়ার্স, আদ-দ্বীন ফাউন্ডেশন, ২ বড় মগবাজার, ঢাকা-১২১৭ ঠিকানায় ডাকযোগেও আবেদন করা যাবে।