ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শিক্ষক-কর্মচারী, আবেদন ৩১ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ৩ পদে ৭ শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ৩০ জুন থেকেই শুরু হয়েছেচলবে ৩১ জুলাই পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ;
১. পদের নাম: প্রভাষক (বাংলা ভার্সন ও ইংরেজি ভার্সন);
বিষয়/বিভাগ/দপ্তর: ইংরেজি (বাংলা ভার্সন), পদার্থ (ইংরেজি ভার্সন) (কলেজ পর্যায়ে);
পদসংখ্যা: ২টি;
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);
ব্রেইন ব্যালেন্স ইকুয়াল ব্যাংক ব্যালেন্স
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
আরও পড়ুন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ২৮ জুলাই পর্যন্ত
২. পদের নাম: সহকারী শিক্ষক (ইংরেজি ভার্সন);
বিষয়/বিভাগ/দপ্তর: বাংলা, আইসিটি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় (স্কুল পর্যায়ে);
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০) বিএড-সহ; ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১) বিএড ছাড়া;
আবেদনের যোগ্যতা—
*সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি থাকতে হবে;
৩. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;
বিষয়/বিভাগ/দপ্তর: ল্যাব (জীববিজ্ঞান);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৮০০-২১,৩১০ টাকা (গ্রেড-১৮);
আবেদনের যোগ্যতা: বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;
আরও পড়ুন: ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১৮, আবেদন ২৩ জুলাই পর্যন্ত
অন্যান্য সুযোগ-সুবিধা: ৫৫ শতাংশ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, চাকরি স্থায়ী হলে ১০ শতাংশ প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ও অন্যান্য সুবিধা দেওয়া হবে;
ভার্সন ভাতা: প্রতি মাসে অতিরিক্ত ৩৫০০ টাকা প্রদান করা হবে;
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
আবেদন ফি বাবদ ১ ও ২ পদের জন্য ৮০০ টাকা এবং ৩ পদের জন্য ৫০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে;
আবেদনের শেষ সময়: আগামী ৩১ জুলাই ২০২৬, রাত ১০টা;
লিখিত পরীক্ষার সময়: আগামী ৮ আগস্ট ২০২৬, সকাল ১০টা;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ওয়েবসাইট