পবিপ্রবি নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ১২, আবেদন ২০ জুলাই পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ৭ থেকে ২০তম গ্রেডে ৭ পদে ১২ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৫ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৫ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২০ জুলাই ২০২৬ অফিস চলাকালীন সময় পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি);
১. পদের নাম: পিএস টু ভিসি;
বিভাগ/বিষয়/দপ্তর: ভাইস-চ্যান্সেলর কার্যালয়;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ২৯,০০০-৬৩,৪১০ টাকা (গ্রেড-৭);
২. পদের নাম: নার্স;
বিভাগ/বিষয়/দপ্তর: হেলথ কেয়ার সেন্টার;
পদসংখ্যা: ৩টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮৬৪০ টাকা (গ্রেড-১০);
৩. পদের নাম: মেডিকেল টেকনিশিয়ান (প্যাথলজী/রেডিওলজী);
বিভাগ/বিষয়/দপ্তর: হেলথকেয়ার সেন্টার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪);
৪. পদের নাম: বাজেট এক্সামিনার;
বিভাগ/বিষয়/দপ্তর: বাজেট সেকশন (অর্থ ও হিসাব বিভাগ);
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে হাবিপ্রবি, পদ ২৪, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
৫. পদের নাম: ফটোগ্রাফার-কাম-ভিডিও অপারেটর;
বিভাগ/বিষয়/দপ্তর: জনসংযোগ ও প্রকাশনা বিভাগ;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১);
৬. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট;
বিভাগ/বিষয়/দপ্তর: কৃষিতত্ত্ব, ফিশারিজ অনুষদ (ডিন অফিস), জনসংযোগ ও প্রকাশনা বিভাগ, ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার বিভাগ;
পদসংখ্যা: ৪টি;
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);
আরও পড়ুন: চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত
৭. পদের নাম: অফিস সহায়ক;
বিভাগ/বিষয়/দপ্তর: ট্রেজারার অফিস;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রর্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে;
কর্মস্থল: দুমকি, পটুয়াখালী;
আরও পড়ুন: বুয়েট ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুলাই পর্যন্ত
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। আবেদন ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
রেজিস্ট্রার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বরাবর আবেদনপত্র পাঠাতে হবে;
আবেদনের শেষ তারিখ: ২০ জুলাই ২০২৬;
আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: পবিপ্রবির অফিশিয়াল ওয়েবসাইট