৩০ জুন ২০২৬, ২১:৫১

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়োগ দেবে কর্মকর্তা-কর্মচারী, পদ ২৯, আবেদন ২৭ জুলাই পর্যন্ত

১৭ পদে ২৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে গোবিপ্রবি  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি)। প্রতিষ্ঠানটি ৩ থেকে ২০তম গ্রেডে ১৭ পদে ২৯ কর্মকর্তা-কর্মচারী নিয়োগে ২৮ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ২৮ জুন থেকেই শুরু হয়েছে—চলবে ২৭ জুলাই ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২৭ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ফরমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি);

১. পদের নাম: রেজিস্ট্রার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

২. পদের নাম: পরিচালক (অর্থ ও হিসাব দপ্তর);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে হাবিপ্রবি, পদ ২৪, আবেদন ১৬ জুলাই পর্যন্ত

৩. পদের নাম: গ্রন্থাগারিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৪. পদের নাম: পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তর);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৫. পদের নাম: বিশ্ববিদ্যালয় প্রকৌশলী;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩);

৬. পদের নাম: উপ পরিচালক (হিসাব);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৪৩,০০০-৬৯,৮৫০ টাকা (গ্রেড-৫);

আরও পড়ুন: চুয়েটে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ৩৯, আবেদন ১৬ জুলাই পর্যন্ত

৭. পদের নাম: সহকারী পরিচালক (পউও);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬);

৮. পদের নাম: সহকারী প্রকৌশলী (সিভিল);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

৯. পদের নাম: ফিজিক্যাল ইন্সট্রাক্টর/সমমান (সেকশন অফিসার);

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

১০. পদের নাম: অটোমোবাইল ইঞ্জিনিয়ার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

আরও পড়ুন: বুয়েট ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুলাই পর্যন্ত

১১. পদের নাম: প্রশাসনিক কর্মকর্তা;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

১২. পদের নাম: ব্রাদার;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০);

১৩. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);

১৪. পদের নাম: ড্রাইভার;

পদসংখ্যা: ২টি;

বেতন স্কেল: ৯,৭০০-২৩,৪৯০ টাকা (গ্রেড-১৫);

আরও পড়ুন: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে চাকরি, পদ ১৪, আবেদন ১৬ জুলাই পর্যন্ত

১৫. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার টাইপিস্ট;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬);

১৬. পদের নাম: মটর মেকানিক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);

১৭. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);

আরও পড়ুন: বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষে বড় নিয়োগ, পদ ১১৭, আবেদন এসএসসি-এইচএসসি পাসেও

চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);

প্রর্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবে;

প্রার্থীর বয়স: ১ থেকে ৫ নম্বর পদের জন্য সর্বোচ্চ ৫২। ৬ নম্বর পদের জন্য ৪৮। ৭ নম্বর পদের জন্য ৪২ এবং ৮ থেকে ১৭ নম্বর পদের জন্য ৩২ বছর হতে হবে (২৭ জুলাই ২০২৬ তারিখে);

কর্মস্থল: গোপালগঞ্জ;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করতে পারবেন। ডাউনলোডকৃত ফম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ থেকে ৫ নম্বর পদের জন্য ৬০০ টাকা, ৬ থেকে ১২ নম্বর পদের জন্য ৫০০ টাকা, ১৩ থেকে ১৫ নম্বর পদের জন্য ২০০ টাকা এবং ১৫ ও ১৭ নম্বর পদের জন্য ১০০ টাকা অগ্রণী ব্যাংক পিএলসির যেকোনো শাখা থেকে সঞ্চয়ী হিসাব নং ০২০০০০৩১৫২৩৭২, রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি), গোপালগঞ্জ ৮১০৫ হিসাবে জমা করে ভাউচারের মূল অংশ আবেদনপত্রের মূল অংশের সঙ্গে যুক্ত করতে হবে; 

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

রেজিস্ট্রার, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ ৮১০৫ বরাবর পাঠাতে হবে;

আবেদনের শেষ সময়: আগামী ২৭ জুলাই ২০২৬, বিকেল ৪টা;

আবেদনের যোগ্যতা, আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: গোবিপ্রবির অফিশিয়াল ওয়েবসাইট