২৩ জুন ২০২৬, ২১:৪৮

বুয়েট ১৬ শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৪ জুলাই পর্যন্ত

১১টি বিভাগে ১৬ শিক্ষক নিয়োগে আবেদন চলছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে  © সংগৃহীত

শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)। প্রতিষ্ঠানটি ১১টি বিভাগে ১৬ শিক্ষক নিয়োগে ২৩ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৪ জুলাইয়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়;

১. বিভাগ: নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ;

পদের নাম: অধ্যাপক (১), সহযোগী অধ্যাপক (১);

পদসংখ্যা: ২টি;

২. বিভাগ: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ;

পদের নাম: সহযোগী অধ্যাপক;

পদসংখ্যা: ১টি;

৩. বিভাগ: তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগ;

পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ১টি;

৪. বিভাগ: যন্ত্রকৌশল বিভাগ;

পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ২টি;

৫. বিভাগ: ন্যানোম্যাটেরিয়ালস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ;

পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ১টি;

আরও পড়ুন: সরাসরি মৌখিক পরীক্ষার মাধ্যমে চাকরি বুয়েটে, পদ ৩৩

৬. বিভাগ: পানিসম্পদ কৌশল বিভাগ;

পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ১টি;

৭. বিভাগ: গণিত বিভাগ;

পদের নাম: সহযোগী অধ্যাপক (১), লেকচারার (১)

পদসংখ্যা: ২টি;

৮. বিভাগ: মানবিক বিভাগ (ইংরেজি);

পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ১টি;

৯. বিভাগ: পদার্থবিজ্ঞান বিভাগ;

পদের নাম: লেকচারার;

পদসংখ্যা: ২টি;

আরও পড়ুন: জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীনে চাকরি, পদ ১৪, আবেদন ১৬ জুলাই পর্যন্ত

১০. বিভাগ: রসায়ন বিভাগ;

পদের নাম: লেকচারার;

পদসংখ্যা: ১টি;

১১. বিভাগ: পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউট;

পদের নাম: সহকারী অধ্যাপক;

পদসংখ্যা: ২টি;

বেতন: অধ্যাপক পদে ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা, সহযোগী অধ্যাপক ৫০,০০০-৭১,২০০ টাকা, সহকারী অধ্যাপক ৩৫,৫০০-৬৭,০১০ টাকা এবং লেকচারার পদে ২২,০০০-৫৩,০৬০ টাকা;

আবেদন যেভাবে—

সব পদে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত (REG-1) ফরমে ১৭ সেট আবেদনপত্র রেজিস্ট্রার বরাবর জমা দিতে হবে। ১ সেটের সঙ্গে ৩ কপি সত্যায়িত ছবি ও কম্পট্রোলার বুয়েটের অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডারের কপি যুক্ত করেত হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৪ জুলাই ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে ওপরের বিজ্ঞপ্তি দেখুন।

সূত্র: দৈনিক প্রথম আলো, ২৩ জুন ২০২৬, পৃষ্ঠা ১৩