১৪ জুন ২০২৬, ২০:১১

বিইউবিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন বিভাগে, আবেদন ১৬ জুন পর্যন্ত

বিইউবিটিতে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগে আবেদন চলছে  © সংগৃহীত

জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি। বেসরকারি এ শিক্ষাপ্রতিষ্ঠানটি প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ও লেকচারার পদে শিক্ষক নিয়োগে ৯ জুন প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১৬ জুনের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি; 

১. পদের নাম: প্রফেসর; 

বিভাগ: সিএসই, ডাটা সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও মার্কেটিং;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৫ বছর অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে অভিজ্ঞতাসহ শিক্ষকতা পেশায় ন্যূনতম ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন:  টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ৭, আবেদন ১৮ জুন পর্যন্ত

২. পদের নাম: অ্যাসোসিয়েট প্রফেসর;

বিভাগ: সিএসই, ডাটা সায়েন্স, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও মার্কেটিং;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি ডিগ্রি থাকতে হবে;

*ন্যূনতম ৩ বছর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসেবে অভিজ্ঞতাসহ শিক্ষকতা পেশায় ন্যূনতম ৭ বছরের অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন:  গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত

৩. পদের নাম:অ্যাসিস্ট্যান্ট প্রফেসর;

বিভাগ: আইন;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণি বা সিজিপিএ ৩.৫ থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে ;

*লেকচারার হিসেবে ৩ বছর শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

আরও পড়ুন:  যবিপ্রবি নিয়োগ দেবে প্রশাসনিক বিভিন্ন পদে, আবেদন নির্ধারিত ফরমে

৪. পদের নাম: লেকচারার;

বিভাগ: আইন;

আবেদনের যোগ্যতা—

*স্নাতক ও স্নাতকোত্তরে প্রথম শ্রেণি বা সিজিপিএ ন্যূনতম ৩.৫ থাকতে হবে;

*এসএসসি ও এইচএসসিতে সিজিপিএ ন্যূনতম ৪.৫০ থাকতে হবে;

আরও পড়ুন:  আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, আবেদন ২৪ জুন পর্যন্ত

প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;

কর্মস্থল: ঢাকা;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীদের দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন। আবেদনপত্রের সঙ্গে পে-অর্ডারের কপি সংযুক্ত করতে হবে;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ৫০০ টাকার পে-অর্ডার করতে হবে;

আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—

দরকারি কাগজপত্রসহ আবেদনপত্র এইচআর বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) বরাবর পাঠাতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ১৬ জুন ২০২৬;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: বিইউবিটির অফিশিয়াল ওয়েবসাইট