বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নিয়োগ দেবে শিক্ষক-কর্মচারী, পদ ৫১, আবেদন ১১ জুন পর্যন্ত
জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি ৯ থেকে ২০তম গ্রেডে ৫১ শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আগ্রহী প্রার্থীরা আগামী ১১ জুনের মধ্যে নির্ধারিত ফরম পূরণের পর সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন সম্পন্ন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা নির্ধারিত বেতনের বাইরে আবাসন-যাতায়াতসহ নানা সুবিধা প্রাপ্য হবেন।
প্রতিষ্ঠানের নাম: বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ;
১. পদের নাম: সহকারী শিক্ষক;
শাখা: মাধ্যমিক (ইংরেজি ভার্সন);
বিভাগ: ইংরেজি, বাংলা, উচ্চতর গণিত, গণিত, সাধারণ বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, কৃষিশিক্ষা, শারীরিক শিক্ষা, ধর্ম ও নৈতিক শিক্ষা (ইসলাম);
পদসংখ্যা: ৮টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (বিএড/বিপিএডসহ প্রার্থীদের ৯ম গ্রেড) এবং ১২,৫০০-৩০,২৩০ টাকা (বিএড/বিপিএড ব্যতীত প্রার্থীদের ১১তম গ্রেড);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে;
*ইংরেজি মাধ্যমে পাঠদানে সক্ষম হতে হবে;
আরও পড়ুন: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি, পদ ১৫, আবেদন ১৮ জুন পর্যন্ত
২. পদের নাম: সহকারী শিক্ষক;
শাখা: প্রাথমিক (ইংরেজি ভার্সন);
বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*ইংরেজি মাধ্যমে পাঠদানে সক্ষম হতে হবে;
আরও পড়ুন: শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে ডুয়েট, পদ ৩৩, আবেদন ৭ জুন পর্যন্ত
৩. পদের নাম: সহকারী শিক্ষক;
শাখা: প্রাক-প্রাথমিক (ইংরেজি ভার্সন);
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩);
আবেদনের যোগ্যতা—
*স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে;
*শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণি গ্রহণযোগ্য নয়;
*ইংরেজি মাধ্যমে পাঠদানে সক্ষম হতে হবে;
আরও পড়ুন: অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ১৮, আবেদন শেষ ৭ জুন
৪. পদের নাম: সহকারী শিক্ষক;
বিভাগ: গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১৬,০০০-৩৮,৬৪০টাকা (গ্রেড-১০);
আবেদনের যোগ্যতা—
*গ্রন্থাগার বা তথ্যবিজ্ঞান বিষয়ে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক/সমমানের ডিগ্রি থাকতে হবে। অথবা,
*গ্রন্থাগার বিষয়ে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে;
আরও পড়ুন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত
৫. পদের নাম: আইটি টেকনিশিয়ান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০টাকা (গ্রেড-১৪);
আবেদনের যোগ্যতা: কম্পিউটার হার্ডওয়্যারে ডিপ্লোমা/স্নাতক ডিগ্রি থাকতে হবে;
৬. পদের নাম: ল্যাব অ্যাটেনডেন্ট;
বিভাগ: জীববিজ্ঞান;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
আরও পড়ুন: যবিপ্রবি নিয়োগ দেবে প্রশাসনিক বিভিন্ন পদে, আবেদন নির্ধারিত ফরমে
৭. পদের নাম: অফিস সহায়ক;
পদসংখ্যা: ৫টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
৮. পদের নাম: আয়া;
পদসংখ্যা: ১১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
৯. পদের নাম: নিরাপত্তাকর্মী/নৈশপ্রহরী;
পদসংখ্যা: ৫টি (পুরুষ ৩টি ও নারী ২টি);
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা: এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
আরও পড়ুন: মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবেদন ১৪ জুন পর্যন্ত
১০. পদের নাম: প্লাম্বার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
১১. পদের নাম: কার্পেন্টার;
পদসংখ্যা: ১টি;
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ (গ্রেড-১৯);
আবেদনের যোগ্যতা—
*এসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
*সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ৩ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আরও পড়ুন: পুণ্ড্র ইউনিভার্সিটি নিয়োগ দেবে শিক্ষক-কর্মকর্তা, আবেদন ৮ জুন পর্যন্ত
১২. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী;
পদসংখা: ১০টি (পুরুষ ৫টি ও নারী ৫টি);
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: জেএসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
১৩. পদের নাম: মালি;
পদসংখা: ১টি;
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড-২০);
আবেদনের যোগ্যতা: জেএসএসসি/সমমানের পরীক্ষায় পাস হতে হবে;
আরও পড়ুন: জনবল নিয়োগ দেবে বুয়েট, আবেদন ৭ জুন পর্যন্ত
চাকরির ধরন: পূর্ণকালীন (স্থায়ী);
প্রার্থীর ধরন: নারী-পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন;
কর্মস্থল: ঢাকা;
প্রার্থীর বয়স: সর্বোচ্চ ৩৫ বছরের (১১ জুন ২০২৬ তারিখে) মধ্যে হতে হবে;
আবেদন যেভাবে—
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন ফরম ডাউনলোড করে তা পূরণ করে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠিয়ে আবেদন করতে পারবেন;
আবেদন ফি—
বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ঢাকা-১২২৯ বরাবর গ্রেড ১০ হতে ১১তম পদের জন্য ৫০০ টাকা, গ্রেড ১৪তম পদের জন্য ৩০০ টাকা, গ্রেড-১৯ ও ২০তম পদের জন্য ২০০ টাকা সমমূল্যের ব্যাংক ড্রাফট/পে-অর্ডার করতে হবে। ড্রাফট/পে-অর্ডারের কপি আবেদনপত্রের সঙ্গে অবশ্যই পাঠাতে হবে;
আবেদনপত্র পাঠাবেন যে ঠিকানায়—
অধ্যক্ষ, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, প্লট-২, ব্লক-এন, বসুন্ধরা আবাসিক এলাকা, ডাকঘর-গুলশান, ঢাকা-১২১৯;
আবেদনের শেষ তারিখ: আগামী ১১ জুন ২০২৬;
আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
সূত্র: বসু্ন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ওয়েবসাইট