২৭ মে ২০২৬, ১৯:২৭

শিক্ষক-কর্মচারী নিয়োগ দেবে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, আবেদন ২১ জুন পর্যন্ত

৪ পদে ৪ শিক্ষক-কর্মচারী নিয়োগে আবেদন চলছে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজে  © সংগৃহীত

ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ  জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ৯ ও ২০তম গ্রেডে ৪ পদে ৪ শিক্ষক-কর্মচারী নিয়োগে প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন আগামী ১ জুন থেকে শুরু হয়ে চলবে ২১ জুন ২০২৬,রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা আগামী ২১ জুনের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ;

১. পদের নাম: প্রভাষক;

বিষয়: ফিন্যান্স ও ব্যাংকিং;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯);

আবেদনের যোগ্যতা—

*ফিন্যান্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষকতায় অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি, আবেদন ১৭ জুন পর্যন্ত

২. পদের নাম: খন্ডকালীন প্রভাষক;

বিষয়: পরিসংখ্যান;

পদসংখ্যা: ১টি;

বেতন: সাকল্যে ২২,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষকতায় অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: যবিপ্রবি নিয়োগ দেবে প্রশাসনিক বিভিন্ন পদে, আবেদন নির্ধারিত ফরমে

৩. পদের নাম: খণ্ডকালীন প্রভাষক (তিন মাসের জন্য);

বিষয়: বাংলা;

পদসংখ্যা: ১টি;

বেতন: সাকল্যে ২২,০০০ টাকা;

আবেদনের যোগ্যতা—

*সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষাজীবনের সব পর্যায়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের ডিগ্রি থাকতে হবে;

*শিক্ষকতায় অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;

আরও পড়ুন: মেরিটাইম ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবেদন ১৪ জুন পর্যন্ত

৪. পদের নাম: অফিস সহায়ক;

পদসংখ্যা: ১টি;

বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ (গ্রেড-২০);

আবেদনের যোগ্যতা: এসএসসি, দাখিল বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে;

আবেদন যেভাবে—

আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন;

আবেদন ফি—

আবেদন ফি বাবদ ১ থেকে ৩ নম্বর পদের জন্য ৫০০ টাকা এবং ৪ নম্বর পদের জন্য ৩০০ টাকা অনলাইনে পরিশোধ করতে হবে;

আবেদনের শেষ তারিখ: আগামী ২১ জুন ২০২৬, রাত ১১টা ৫৯ মিনিট;

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

সূত্র: ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজের অফিশিয়াল ওয়েবসাইট