জাতীয়করণের তালিকায় রাজশাহী বিভাগের ২৩ প্রতিষ্ঠান, ৯টিই বগুড়ার
অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এবং বিএনপি সরকার ক্ষমতা গ্রহণের পর দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। জাতীয়করণ হওয়া কিংবা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে রয়েছে রাজশাহী বিভাগের ২৩টি স্কুল-কলেজ রয়েছে। এ বিভাগের জেলাগুলোর মধ্যে সবচেয়ে বেশি জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করা হচ্ছে বগুড়ার।
২০২৬ সালের জানুয়ারি থেকে চলতি বছরের ১১ নভেম্বর পর্যন্ত রাজশাহী বিভাগের জাতীকরণ হওয়া ও জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই হতে যাওয়া শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা বিশ্লেষণ করে এমন তথ্য পাওয়া গেছে।
জাতীয়করণ হওয়া বা সম্ভাব্যতা যাচাইয়ের পাইপলাইনে থাকা বগুড়ার ৯টি শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও নওগাঁর পাঁচটি, নাটোরের তিনটি, সিরাজগঞ্জের দুটি, চাপাইনবাগঞ্জের দুটি এবং রাজশাহী ও পাবনার একটি করে শিক্ষাপ্রতিষ্ঠানের নাম রয়েছে।
জাতীয়করণের তালিকায় থাকা বগুড়ার নয়টি শিক্ষাপ্রতিষ্ঠান হলো- শিবগঞ্জের মীর শাহে আলম-ছাত্তার তালুকদার মহাবিদ্যালয়, গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কাহালু নারহট্ট বহুমুলী উচ্চ বিদ্যালয়, আদমদীঘি ঈশ্বর পূর্ণ জয় পাইলট উচ্চ বিদ্যালয়, পল্লী উন্নয়ন একাডেমী ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ, শেরপুরের সীমাবাড়ী সেতারা রব্বানী বালিকা উচ্চ বিদ্যালয়, গাবতলী শহীদ জিয়াউর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়, এবং ধুনট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ।
বগুড়ার এই নয় শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে গাবতলী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, শিবগঞ্জ সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ইতোমধ্যে জাতীয়করণ করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
তালিকায় থাকা নওগাঁর পাঁচ শিক্ষাপ্রতিষ্ঠান হলো- মান্দা শ্যামচাঁদ মডেল পাইলট উচ্চ বিদ্যালয়, মান্দা মৈনম বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজ, মান্দা কালীগ্রাম দোড়াঙ্গী উচ্চ বিদ্যালয়, মান্দা থানা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজ এবং মহাদেবপুর জাহাঙ্গীরপুর মডেল উচ্চ বিদ্যালয়।
জাতীয়করণের তালিকায় থাকা নাটোরের তিন শিক্ষাপ্রতিষ্ঠান হলো- লালপুর শ্রী সুন্দরী পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, সিংড়া দমদমা পাইলট স্কুল ও কলেজ এবং নলডাঙ্গার ডা. নাসির উদ্দিন তালুকদার উচ্চ বিদ্যালয়।
তালিকায় থাকা সিরাজগঞ্জ ও চাপাইনবাবগঞ্জের দুটি করে শিক্ষাপ্রতিষ্ঠান হলো- সিরাজগঞ্জের রায়গঞ্জ ধানঘরা মডেল উচ্চ বিদ্যালয়, তাড়াশ তাড়াশ ইসলামিয়া পাইলট মডেল উচ্চ বিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয় এবং গোমস্তাপুর আলিনগর বালিকা উচ্চ বিদ্যালয়। এ ছাড়া পাবনা ও রাজশাহীর একটি করে শিক্ষাপ্রতিষ্ঠান হলো- সুজানগর মালিফা হাবিবর রহমান বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং গোদাগাড়ী আনোয়ারা ফহিম জিয়াউদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়।