পড়ানোর পর নিজেকে প্রশ্ন করুন—কতজন বুঝল, যারা বুঝল না, তাদের জন্য কি আমি বদলাব?
শিক্ষকতার শুরু থেকেই নিজের পাঠদান পদ্ধতি নিয়ে আত্মমূল্যায়নের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। একটি অধ্যায় পড়ানোর পর কতজন শিক্ষার্থী বিষয়টি বুঝতে পেরেছে, আর যারা বুঝতে পারেনি তাদের জন্য পাঠদানের পদ্ধতিতে কী পরিবর্তন আনা প্রয়োজন—তা নিয়ে শিক্ষকদের ভাবার পরামর্শ দিয়েছেন তিনি।
বুধবার (২১ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে শিক্ষকদের উদ্দেশে এ আহ্বান জানান তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষকতার শুরুতেই নিজের কাজ নিয়ে প্রশ্ন করার অভ্যাস গড়ে তুলুন। একটি অধ্যায় পড়ানোর পর নিজেকে জিজ্ঞাসা করুন—কতজন বুঝল? যারা বুঝল না, তাদের জন্য আমি কী বদলাব? একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করলে চলবে না। শিক্ষার্থীর কাজ, প্রশ্ন ও ভুল থেকে তথ্য নিয়ে নিজের পাঠদান উন্নত করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।
তিনি আরও বলেন, একই পদ্ধতিতে বারবার পড়িয়ে ভিন্ন ফল আশা করা যায় না। শিক্ষার্থীদের কাজ, প্রশ্ন ও ভুল থেকে প্রয়োজনীয় তথ্য নিয়ে পাঠদান পদ্ধতির উন্নয়ন করা শিক্ষকতার গুরুত্বপূর্ণ চর্চা।