বিসিএস ক্যাডার হয়েও যোগ দিলেন না ৩৮ জন
৪৯তম বিসিএসে ৬৫১ জনকে গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয়। তবে গেজেটভুক্ত হয়েও যোগদান করেননি ৩৮ জন। গত বৃহস্পতিবার শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের গেজেটভুক্ত করে প্রজ্ঞাপন জারি করা হয়েছিল।
সোমবার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে। সূত্র বলছে, ৪৯তম বিসিএসে গেজেটভুক্ত হয়েও যোগদান না করাদের তালিকায় এগিয়ে রয়েছেন পুরুষ প্রার্থীরা।
সূত্রের তথ্য বলছে, ৪৯তম বিসিএসে গেজেটভুক্ত হয়েছিলেন ৬৫১ জন। তাদের মধ্যে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে যোগদান করেছেন ৬১২ জন। আর শিক্ষা মন্ত্রণালয়ে যোগদান করেছেন একজন। ফলে গেজেটভুক্ত হলেও যোগদান করেননি ৩৮ জন।
নাম অপ্রকাশিত রাখার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা জানান, ‘যে ৩৮ জন যোগদান করেননি; তাদের মধ্যে পুরুষ ৩৪ জন। আর নারী প্রার্থী রয়েছেন ৪ জন।’