আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ
আরও এক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটির জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে তার প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে পাঠাতে মাউশিকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের এক চিঠিতে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, সংসদ সদস্যদের প্রতিশ্রুতি ও প্রত্যাশিত কর্মসূচি বাস্তবায়ন সমন্বয় সেল থেকে ঝালকাঠি জেলার সদর উপজেলার ‘নবগ্রাম মডেল হাই স্কুল এন্ড কলেজ’ (কলেজ শাখা) জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই জাতীয়করণের সম্ভাব্যতা যাচাই করে সরেজমিনে পরিদর্শনপূর্বক বিস্তারিত তথ্য বিবরণী প্রতিবেদন সংযুক্ত ছকে এ বিভাগে পাঠানোর নির্দেশ করা হয়েছে।
প্রতিবেদনে উপজেলার আয়তন, ইউনিয়নের সংখ্যা, মোট জনসংখ্যা, জাতীয়করণের যৌক্তিকতা এবং উপজেলায় বর্তমানে কতটি প্রতিষ্ঠান জাতীয়করণ করা হয়েছে, শ্রেণি অনুযায়ী ছাত্র-ছাত্রীর সংখ্যা, শিক্ষকের সংখ্যা এবং বিগত ৫ বছরের ফলাফলের তথ্য অন্তর্ভুক্ত করতে হবে বলে চিঠিতে জানানো হয়েছে।