২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৪

নতুন করে একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ১৪ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা মন্ত্রণালয়   © ফাইল ছবি

নতুন করে আরও ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানকে একাডেমিক স্বীকৃতি ও ৬টিতে পাঠদানের অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি যশোর, কুমিল্লা, চট্টগ্রাম, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যানকে পাঠানো হয়েছে। 

চিঠিতে বলা হয়েছে, উল্লেখিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো পাঠদান ও একাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও একাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করতে হবে। 

পাঠদানের অনুমতির জন্য তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলো হলো: রাশিদ আলী মেমোরিয়াল গার্লস স্কুল, বাংলাবাজার, দোয়ারাবাজার, সুনামগঞ্জ; উলুছড়া আবাসিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়,বাঘাইছড়ি, রাঙামাটি; টোলনা পাকুড়িয়া নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ডুমুরিয়া, খুলনা; বেগম সাহানারা বিদ্যা নিকেতন, কবিরহাট, নোয়াখালী; শাহ-রাহাত আলী নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়, বাঞ্ছারামপুর, ব্রাক্ষণবাড়িয়া ও সেন্ট যোসেফ'স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী, বরিশাল।

একাডেমিক স্বীকৃতির জন্য তালিকায় থাকা প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে— লক্ষীছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা; সাজেক আবাসিক মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা; আনোয়ারা জামির উদ্দিন হাই স্কুল, সরাইল, ব্রাক্ষণবাড়িয়া; উলুছড়া আবাসিক নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, বাঘাইছড়ি, রাঙ্গামাটি পার্বত্য জেলা; নেভি এ্যাংকরেজ স্কুল এন্ড কলেজ চট্টগ্রাম; সেস্ট যোসেফ'স নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, গৌরনদী, বরিশাল; আলমপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, হাটহাজারী পৌরসভা, চট্টগ্রাম ও কচ্ছপতলী আলোর পাঠশালা, রোয়াংছড়ি, বান্দরবান।