বিসিএস শিক্ষা ক্যাডারের বদলি-পদায়নে সংশোধিত নীতিমালা জারি
বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও পদায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সংশোধিত নীতিমালা জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সংশোধিত নীতিমালা প্রকাশ করে।
নীতিমালায় বলা হয়েছে, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি-পদায়নের আবেদন দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে এ নীতিমালা জারি করা হয়েছে। বিভিন্ন সরকারি কলেজে কর্মরত শিক্ষক-কর্মকর্তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে এবং প্রশাসনিক প্রয়োজনে বদলি ও পদায়নের ক্ষেত্রে এ নীতিমালা প্রযোজ্য হবে।
এতে আরও বলা হয়েছে, সরকার জনস্বার্থে যেকোনো সময় যেকোনো শিক্ষক-কর্মকর্তাকে যেকোনো পদে বা কর্মস্থলে বদলি-পদায়ন করতে পারবে। বদলি-পদায়নের আবেদন যথাযথ কর্তৃপক্ষের কাছে দাখিল করতে হবে। আবেদনের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় কাগজপত্রও জমা দিতে হবে।
নতুন নীতিমালায় বদলির আবেদন বিবেচনার ক্ষেত্রে চাকরির মেয়াদ, পারিবারিক পরিস্থিতি, স্বামী-স্ত্রীর কর্মস্থল এবং অবসর প্রস্তুতিমূলক ছুটিতে যাওয়ার আগের সময়সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়ার কথা বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নীতিমালা সংশোধনের পর এখন এর আলোকে বদলি ও পদায়নের কার্যক্রম শুরু হবে।
প্রসঙ্গত, নতুন নীতিমালা প্রকাশের এক মাসের মধ্যেই তা আবার সংশোধন করা হলো।
নীতিমালা দেখুন এখানে