১৭ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৩৩

আরও ১০ শিক্ষাপ্রতিষ্ঠান পাচ্ছে স্থাপন-পাঠদানের অনুমতি

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

নতুন করে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, দুইটিকে অ্যাকাডেমিক স্বীকৃতি ও চারটিতে পাঠদানের অনুমোদন দেওয়ার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের পৃথক চারটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।  

চিঠিতে বলা হয়েছে, উল্লিখিত বেসরকারি প্রতিষ্ঠানগুলো স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতির জন্য আবেদন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক) স্থাপন, পাঠদান ও অ্যাকাডেমিক স্বীকৃতি প্রদান নীতিমালা-২০২২ (সংশোধিত-২০২৩) অনুযায়ী প্রতিষ্ঠানগুলো সরেজমিনে পরিদর্শন করতে হবে।

এতে আরও বলা হয়, পরিদর্শনের পর নির্ধারিত ছক অনুযায়ী প্রতিবেদন প্রস্তুত করে তা সংশ্লিষ্ট বিভাগে পাঠাতে হবে। একই সঙ্গে প্রতিবেদনের তথ্যের পক্ষে প্রয়োজনীয় প্রামাণ্য কাগজপত্র সংযুক্ত করতে হবে।

এর আগে, গত ১৩ সেপ্টেম্বর একটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন, ছয়টিকে একাডেমিক স্বীকৃতি ও সাতটিতে পাঠদানের অনুমোদন দেওয়ার উদ্যোগের কথা জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।