ফ্রান্স সফরে গেলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ফ্রান্সের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। রবিবার (৬ সেপ্টেম্বর) ইউনেস্কোর অনুষ্ঠানে যোগদানের জন্য দেশটির উদ্দেশ্যে রওনা হন তিনি। আজ সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়েছে, ফ্রান্সের প্যারিসে তিনি ৮ থেকে ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য ইউনেস্কো আয়োজিত ‘ডিজিটাল লার্নিং উইক’ এ অংশগ্রহণ করবেন। এই অনুষ্ঠানের ২০২৬ সালের মূল প্রতিপাদ্য ‘কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) যুগে শিক্ষা: সত্য, দ্বন্দ্ব, সীমানা’ (Education in the age of AI: Facts, Frictions, Frontiers).
আরও পড়ুন: বিশ্ববিদ্যালয়ে অপরাধের জাল ও সন্ত্রাসের ফাঁদ: নবীন শিক্ষার্থীরা কীভাবে নিরাপদ থাকবেন
৮ সেপ্টেম্বর মন্ত্রীর ইউনেস্কো সদর দপ্তরে ‘Age appropriateness and AI in Education’ শীর্ষক সেশনে এবং ৯ সেপ্টেম্বর ‘Teachers at the center: Agency, competencies and the teacher-student relationship’ কৃষক প্ল্যানারি সেশনে অংশগ্রহণ করার কথা রয়েছে।