৩০ আগস্ট ২০২৬, ১৮:১১

নতুন করে স্থাপন ও পাঠদানের অনুমোদন পাচ্ছে ১১ শিক্ষাপ্রতিষ্ঠান

শিক্ষা মন্ত্রণালয়  © সংগৃহীত

নতুন করে চারটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন এবং আরও সাতটি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদানের অনুমোদন দিচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি উদ্যোগে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রশাসনিক আওতাধীন স্কুল, স্কুল অ্যান্ড কলেজ ও কলেজ স্থাপন, চালুকরণ এবং স্বীকৃতি, অতিরিক্ত শ্রেণি শাখা, বিষয় ও বিভাগ খোলার প্রক্রিয়াকরণ কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে এ অনুমোদন দেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড যশোর, বরিশাল, কুমিল্লা, সিলেট ও চট্টগ্রামের আওতাধীন সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নামের পাশে উল্লেখিত বিষয়ে নির্দেশক্রমে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

১১ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখুন এখানে