২৭ আগস্ট ২০২৬, ১৯:২১

শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধির নতুন বিজ্ঞপ্তি দেখুন এখানে

মাউশি  © সংগৃহীত

বেসরকারি শিক্ষকদের বদলি আবেদনের সময় বৃদ্ধি করে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। বৃহস্পতিবার সন্ধ্যার পর এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) প্রফেসর মো. সাখাওয়াত হোসেন খান হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলির আবেদনের তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। উপযুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (স্কুল, কলেজ) কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের (প্রতিষ্ঠান প্রধান/সহকারী প্রতিষ্ঠান প্রধান/ প্রদর্শক/ট্রেড ইনস্ট্রাক্টরসহ সকল শিক্ষক) বদলির জন্য শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ কর্তৃক জারিকৃত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা ২০২৬ (সংশোধিত) অনুযায়ী টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহায়তায় প্রস্তুতকৃত সফটওয়্যারের মাধ্যমে বদলি কার্যক্রম বাস্তবায়নাধীন। জারিকৃত বদলি নীতিমালা অনুযায়ী বদলি হতে ইচ্ছুক শিক্ষকগণ http://ngttdshe.teletalk.com.bd এই লিংকে তাদের মোবাইলে প্রেরিত ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে 21/08/2026খ্রি. থেকে 27/08/2016 খ্রি. পর্যন্ত অনলাইনে আবেদন দাখিল করতে পারবেন। শিক্ষকগণের বদলির সুবিধার্থে শিক্ষকগণের আবেদনের ব্যক্তি পর্যায়ের তথ্য (নিজ জেলা, স্বামী/স্ত্রী জেলা ও কর্মস্থল, মোবাইল নম্বর) এর ত্রুটি সংশোধন ও পুনঃ আবেদনের সময়সূচী নিম্নরূপ:

স্কুলের প্রতিষ্ঠান প্রধানরা তথ্য ইনপুট, ভেরিফাই এবং চূড়ান্ত অনুমোদন করতে পারবেন ৬ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত। উপজেলা/থানা মাধ্যমিক শিক্ষা অফিসার, জেলা শিক্ষা তথ্য ইনপুট, ভেরিফাই এবং চূড়ান্ত অনুমোদন করতে পারবেন ৮ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত।