১০ আগস্ট ২০২৬, ১৪:১৬

এসএসসির ফলের পরই সরিয়ে দেওয়া হলো মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তাকে

আব্দুল্লাহ শিবলী সাদিক ও বাংলাদেশ সরকারের লোগো  © টিডিসি সম্পাদিত

এসএসসি ও সমমানের ফল প্রকাশের পরই সরিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিককে সরিয়ে দেওয়া হয়েছে। 

আজ সোমবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপসচিব সালমা হাসনায়েন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বিসিএস (তথ্য-সাধারণ) ক্যাডারের কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিককে তথ্য অধিদফতরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পদায়ন করা হলো। পাশাপাশি শিক্ষা মন্ত্রনালয়ে জনসংযোগ কর্মকর্তা হিসেবে সংযুক্তি প্রদান সংক্রান্ত অফিস আদেশটি বাতিল করা হলো। জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।