মাদ্রাসা শিক্ষকদের বেতনের ফাইল চূড়ান্ত, পাবেন যেদিন
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি এমপিওভুক্ত মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাই মাসের বেতনের ফাইল চূড়ান্ত হয়েছে। আগামীকাল মঙ্গলবার বা বুধবারের মধ্যে তারা টাকা পেয়ে যাবেন। আজ সোমবার (১০ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব (রাজস্ব ও উন্নয়ন বাজেট শাখা) মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য জানিয়েছেন।
মোহাম্মদ মাহমুদুল হক বলেন, ‘বেতন ফাইল চূড়ান্ত হয়ে গেছে। আজই সংশ্লিষ্ট দপ্তরে পাঠিয়ে দেওয়া হবে। আশা করি কাল বা পরশুর মধ্যে সবাই বেতনের টাকা পেয়ে যাবেন।’
অন্য খবর: ঢাবির ৭১ শতাংশ শিক্ষার্থী ক্লাসে যান অ্যাটেনডেন্সের জন্য, শিখতে ২ শতাংশ
এর আগে মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা যাতে জুলাই মাসের বেতন যথাসময়ে পান, সে উদ্যোগ নেওয়ার কথা আগেই জানিয়েছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার জানিয়েছিলেন, ‘মাদ্রাসা শিক্ষকদের বাড়িভাড়া ও ইনক্রিমেন্ট নিয়ে কিছু টেকনিক্যাল কাজ চলছে। আশা করি, শিগগগিরই সুখবর পাবেন তারা।’