সহকারী প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পেলেন ৭ সিনিয়র শিক্ষক, প্রজ্ঞাপন জারি
সরকারি মাধ্যমিকে কর্মরত ৭ শিক্ষক সহকারী প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগ থেকে জারি করা তিনটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, তাদেরকে ৬টি শর্তে চলতি দায়িত্ব প্রদান করা হয়েছে। দায়িত্বপ্রাপ্তদের মধ্যে ৬ জন সিনিয়র শিক্ষক ও একজন ভারপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
শর্তসমূহ:
১. এই চলতি দায়িত্ব পদোন্নতি হিসেবে গণ্য হবে না এবং এর ভিত্তিতে ভবিষ্যতে কোনোভাবেই পদোন্নতি দাবি করা যাবে না;
২. যেকোনো সময়ে কোন কারণ দর্শানো ব্যতিরেকে চলতি দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা যাবে;
৩. চলতি দায়িত্ব প্রদানের কারণে সংশ্লিষ্ট কর্মকর্তা বিধি মোতাবেক চলতি দায়িত্ব ভাতা প্রাপ্য হবেন;
৪. ভবিষ্যতে পদোন্নতির ক্ষেত্রে নিয়োগবিধি অনুসারে পদোন্নতির মাধ্যমে শূন্য পদ পূরণ করা হলে, চলতি দায়িত্বে কর্মরত কর্মচারী কোনরূপ অগ্রগণ্যতা বা অধিকার অর্জিত হবে না;
৫. চলতি দায়িত্ব ০৬ মাসের অতিরিক্ত প্রয়োজন হলে চলতি দায়িত্ব ও অতিরিক্ত দায়িত্ব প্রদান নীতিমালা, ২০২৩
অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে; এবং
৬. চলতি দায়িত্বপ্রাপ্ত কর্মচারী তাদের পদনামের পাশে চলতি দায়িত্ব উল্লেখ করবেন;
চলতি দায়িত্ব পাওয়া শিক্ষকদের তালিকা দেখুন: