১৩ জুলাই ২০২৬, ১৮:০১
সরকারি হলো আরও এক স্কুল
বান্দরবান জেলার থানচি উপজেলার তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়কে সরকারি করা হয়েছে। সরকারি হওয়ায় বদলে গেছে বিদ্যালয়টির নাম। নতুন নাম হয়েছে ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’।
সোমবার (১৩ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি মাধ্যমিক-৩ শাখা থেকে এ–সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন সিনিয়র সহকারী সচিব শিরীন আক্তার।
প্রজ্ঞাপনে বলা হয়, বান্দরবান জেলার থানচি উপজেলাধীন তিন্দু নিম্নমাধ্যমিক বিদ্যালয়টি ২০২৬ সালের ১৩ জুলাই থেকে ‘তিন্দু সরকারি নিম্নমাধ্যমিক বিদ্যালয়’ নামে সরকারি করা হলো।
এতে আরও বলা হয়, প্রচলিত বিধি-বিধানের আলোকে এই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীদের আত্তীকরণ করা হবে। আত্তীকৃত শিক্ষক ও কর্মচারীর চাকরি বদলিযোগ্য হবেন না।