৩০ জুন ২০২৬, ২০:৫৬

এইচএসসি পরীক্ষা নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন শিক্ষামন্ত্রী

শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন  © সংগৃহীত

২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে মঙ্গলবার (১ জুলাই) সংবাদ সম্মেলনের আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দুপুর ২টায় অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহ্দী আমিন।

সংবাদ সম্মেলনে ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার সার্বিক প্রস্তুতি, পরীক্ষা পরিচালনা এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বক্তব্য দেওয়া হবে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক।