জাল সনদে চাকরি, বেতন বন্ধ হওয়া ১৩ শিক্ষকের তালিকা দেখুন এখানে
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সনদ জাল করে চাকরি করা ১৩ শিক্ষকের এমপিও বন্ধ করেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। এই শিক্ষকদের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্তও নিয়েছে অধিদপ্তর।
মঙ্গলবার (৩০ জুন) মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (অর্থ) মোহাম্মদ শুকুর আলম মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জাল সনদধারী ১৩ শিক্ষকের তালিকা দেখতে এখানে ক্লিক করুন
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এনটিআরসিএ কর্তৃক এমপিওভুক্ত মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত নিম্নোক্ত ১৩ (তেরো) জন শিক্ষকের সনদ ও সুপারিশপত্র জাল ও ভুয়া প্রমাণিত হওয়ায় বেসরকারি
শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০২৬ এর ১৮.১ (গ) এবং (ঙ) অনুচ্ছেদ অনুযায়ী নিম্নে বর্ণিত শিক্ষকদের মে/২০২৬ মাসের এমপিওশীট হতে ইনডেক্স কর্তন করা হলো।’
এতে আরও বলা হয়, ‘জাল শিক্ষক নিবন্ধন প্রত্যয়ন পত্রধারী শিক্ষকবৃন্দের উত্তোলিত বেতন-ভাতাসহ সমুদয় অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান এবং সংশ্লিষ্ট শিক্ষকদের বিরুদ্ধেআইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’