২৯ জুন ২০২৬, ১৬:৪২

দুই শিক্ষাপ্রতিষ্ঠানের নাম বদলে শহীদ জিয়ার নামে করা হচ্ছে

শিক্ষা মন্ত্রণালয়  © ফাইল ছবি

দেশের আরও দুটি কলেজের নাম পরিবর্তন করে শহীদ জিয়ার নামে নামকরণ করা হবে। সোমবার এ বিষয়ে চিঠি ইস্যু করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। চিঠিগুলো সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে।

বোর্ডে পাঠানো চিঠির তথ্য অনুযায়ী বরিশাল অঞ্চলের পিরোজপুরের নাজিরপুর কলেজের নাম পরবর্তন করে শহীদ জিয়া কলেজ এবং ভোলার চরফ্যাশনের জনতা বাজার কলেজের পরিবর্তিত নাম জনতা বাজার শহীদ জিয়াউর রহমান কলেজ রাখা হবে।

এছাড়াও হবিগঞ্জের মৌলানা আছাদ আলী ডিগ্রী কলেজের নাম পরিবর্তন করে সৈয়দ সঈদউদ্দীন ডিগ্রী কলেজ ও কিশোরগঞ্জের আয়েশা ছিদ্দিক মহিলা কলেজের পরিবর্তনে করে আয়েশা ছিদ্দিক মডেল কলেজ করা হবে।