শিক্ষা ক্যাডার থেকে মতিঝিল আইডিয়ালে অধ্যক্ষ নিয়োগ
শিক্ষা ক্যাডার থেকে রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে অধ্যক্ষ নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (২৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সহকারী সচিব মুহাম্মদ হেলাল চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জানা গেছে, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা ও অধ্যাপক (পদার্থবিদ্যা) লাল মোহাম্মদকে মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদার্থবিদ্যাল অধ্যাপক লাল মোহাম্মদ আগামী ২৮ জুনের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। অন্যথায় একই তারিখ অপরাহ্নে তাৎক্ষণিকভাবে অবমুক্ত হবেন মর্মে গণ্য হবে।
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের কর্মকর্তা অধ্যাপক লাল মোহাম্মদকে পুনরাদেশ না দেয়া পর্যন্ত নিজ বেতন ও বেতনক্রমে তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি/পদায়ন করা হলো। জনস্বার্থে এ আদেশ জারি করা হলো বলে জানানো হয়।