১৮ জুন ২০২৬, ১৭:১৭

একযোগে শিক্ষা ক্যাডারের ১৫ কর্মকর্তাকে অব্যাহতি

শিক্ষা মন্ত্রণালয়  © সংগৃহীত

একযোগে শিক্ষা ক্যাডারের ১৫ কর্মকর্তাকে অব্যাহতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। বৃহস্পতিবার (১৮ জুন) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-৩ শাখা থেকে এ সংক্রান্ত ৬টি পৃথক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। 

বিজ্ঞপ্তিগুলো থেকে জানা যায়,  উল্লিখিত ক্যাডার কর্মকর্তাগণের আবেদনের প্রেক্ষিতে সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৫৩ ধারা অনুযায়ী তাদের বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের চাকরি থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে। 

অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের তালিকা দেখুন