স্কুল ভর্তি পরীক্ষায় কোচিং সেন্টারে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই
শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘ভর্তি পরীক্ষার ব্যাপারে বলছি—এটি নামেমাত্র ভর্তি পরীক্ষা। এখানে কোচিং সেন্টারে যাওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। একই সময়ে আমরা ক্যাচমেন্ট এরিয়ার ওপরে কাজ করছি—ক্যাচমেন্ট এরিয়া প্লাস ভর্তি পরীক্ষা মিলিয়ে আসন অনুযায়ী সেভাবে ব্যবস্থা করা হবে।’ বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এর আগেও কিন্তু ভর্তি পরীক্ষার সিস্টেম ছিল— তখন ব্যাপক অনিয়ম হতো। এখন আমরা সেটা পর্যালোচনা করছি এবং ক্যাচমেন্ট এরিয়া ও পরীক্ষা দুটোকে সমন্বয় করে এমন পরীক্ষা দেব, যা শিশুদের জন্য চাপমুক্ত হবে। আপনারা একটু সময় দিন — ইনশাআল্লাহ দেখতে পাবেন।’
আরও পড়ুন: অভিন্ন প্রশ্নে এইচএসসি পরীক্ষা, কারণ জানালেন শিক্ষামন্ত্রী
অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অভিন্ন প্রশ্নের সাথে দুর্যোগের কোনো সম্পর্ক নেই। প্রশ্নপত্র এখনই বোর্ড ভিত্তিকভাবে পাঠিয়ে দেওয়া হয়েছে — প্রশ্নটি হেডমাস্টার সাহেবের কাছে থাকে এবং পরীক্ষার আগ পর্যন্ত তিনিই সেটা রক্ষণাবেক্ষণ করেন।’
তিনি বলেন, ‘এক জায়গায় দুর্যোগ হলে সেদিন সেই সকাল ১০টার পরীক্ষা হয়নি, প্রশ্নপত্র হেডমাস্টারের কাছেই থাকলো — পরবর্তীতে ন্যাশনাল স্তরে সিদ্ধান্ত নিয়ে ব্যবস্থা করা হয়।’