প্রাথমিক ও মাধ্যমিকে নতুন চার বিষয় চালুর কথা জানালেন উপদেষ্টা মাহদী আমিন
প্রাইমারি স্কুলের ক্ষেত্রে আগামী শিক্ষাবর্ষে ক্লাস ফোর থেকে দুটি নতুন সাবজেক্ট আসছে জানিয়ে প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘একটা সাবজেক্টের নাম হচ্ছে স্পোর্টস, আরেকটা সাবজেক্ট হচ্ছে কালচার। অর্থাৎ শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া এই তিনের সম্বন্ধে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে চাই।’
বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ‘সেখানে তাদের ভেতরে টিম স্কিল ডেভেলপ করবে, ডিসিপ্লিন ডেভেলপ করবে, ইন্টারপার্সোনাল এবং ট্রান্সফার স্কিলস ডেভেলপ করবে। ক্লাস সিক্স থেকে আমরা আরো দুত নতুন সাবজেক্ট শুরু করতে চাইছি।’
তিনি আরও বলেন, ‘আগামী শিক্ষাবর্ষে একটা লার্নিং উইথ হ্যাপিনেস অর্থাৎ একটা আনন্দময় শিক্ষা ব্যবস্থা, যেখানে ক্লাসে জোর করে পড়ানো হবে না। প্রথাগত শিক্ষাকে পেরিয়ে একসাথে আমাদের শিক্ষার্থীরা আনন্দমুক পরিবেশে বিদ্যা অর্জন করবে। আরেকটা সেশন করতে যাচ্ছি আমরা, সেটা হচ্ছে টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন।’
আরও পড়ুন: এমপিওভুক্ত শিক্ষকদের পে স্কেল নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী
মাহদী আমিন, ‘সেটা এই মুহূর্তে আছে, কিন্তু প্রত্যেকের জন্য ম্যান্ডেটরি না। আমরা আগামী শিক্ষাবর্ষে ক্লাস সিক্স থেকে সবার জন্য প্রাথমিকভাবে থিওরিটিক্যালি এবং এই অনার্ড অবশ্যই প্রত্যেকটা স্কুলে যেন ধারাবাহিকভাবে ল্যাব স্থাপন পারি। টেকনিক্যাল এবং ভোকেশনাল এডুকেশন বা কারিগরি শিক্ষার যেন সব শিক্ষার্থী এনজয় করতে পারে, প্র্যাক্টিক্যাল ইমপ্লিমেন্ট করতে পারে, সে ধরনের একটা ব্যবস্থা তৈরি করতে চাই।’